Wayanad landslides: রাজ্যসভাকে ভুল বুঝিয়েছেন, অমিত শাহর বিরুদ্ধে নোটিশ কংগ্রেসের! – Bengali News | Wayanad landslides: Jairam Ramesh moves privilege motion against Amit Shah for misleading Rajya Sabha
অমিত শাহর বিরুদ্ধে স্বাধিকার ভঙ্গের নোটিশ দিলেন জয়রাম রমেশImage Credit source: PTI and Twitter
নয়া দিল্লি: ওয়েনাড় বিপর্যয় নিয়ে দেশবাসীকে বিভ্রান্ত করেছেন অমিত শাহ? অভিযোগ করলেন কংগ্রেস নেতা জয়রাম রমেশ। শুধু অভিযোগ করাই নয়, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বিরুদ্ধে স্বাধিকার ভঙ্গের নোটিশও দিয়েছেন কংগ্রেসের এই রাজ্যসভার সাংসদ। তাঁর অভিযোগ, ‘আর্লি ওয়ার্নিং সিস্টেমে’ এই বিপর্যয়ের বিষয়ে কেরলকে আগাম তথ্য জানানো হয়েছিল বলে রাজ্যসভায় যে তথ্য পেশ করেছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী, তা ভুল। এই ভুল তথ্য দিয়ে তিনি সংসদকে এবং দেশবাসীকে বিভ্রান্ত করার চেষ্টা করেছেন বলে অভিযোগ কংগ্রেসের। প্রসঙ্গত, এদিনই এক সর্বভারতীয় সংবাদপত্রে অমিত শাহর ওই দাবির ‘ফ্যাক্ট চেক’ প্রকাশ করেছে। তাতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর দাবি সম্পূর্ণ খন্ডন করা হয়েছে। এরপরই স্বাধিকার ভঙ্গের নোটিশ পাঠালেন জয়রাম রমেশ। তাঁর মতে, অমিত শাহ ভুল তথ্য দেওয়ায় সংসদের গরিমা ক্ষুণ্ন হয়েছে। সেই কারণেই অমিত শাহর বিরুদ্ধে প্রিভিলেজ নোটিশ বা স্বাধিকার ভঙ্গের নোটিশ দেওয়া হয়েছে।
খবরটি সদ্য এসে পৌঁছেছে। বিস্তারিত বিবরণ আসছে কিছুক্ষণের মধ্যেই। আপনার কাছে দ্রুততার সঙ্গে খবর পৌঁছে দেওয়াই আমাদের প্রয়াস। তাই সব খবরের লেটেস্ট আপডেট পেতে এই পেজটি রিফ্রেশ করতে থাকুন। পাশাপাশি অন্যান্য খবরের জন্য ক্লিক করুন এখানে।