Asansol: রাস্তা আর নদী মিলেমিশে এক, বুঝতে না পেরে গাড়ি নিয়ে চালক ঢুকে গেলেন নদীবক্ষেই… তারপর অবিশ্বাস্য ঘটনা – Bengali News | Asansol The road and the river are one, without realizing it, the driver entered the river with the car, video goes viral
নদীবক্ষে ধীরে ধীরে ডুবে যাচ্ছে গাড়িImage Credit source: TV9 Bangla
আসানসোল: নদী রাস্তা মিলেমিশে একাকার। সেতুও চলে গিয়েছে নদীর জলের নীচে। গাড়ির চালক বুঝতে না পেরে ঢুকে গেলেন নুনিয়া নদীতে। জলের তোড়ে ভেসে গেল চারচাকা গাড়ি। তবে গাড়ির চালক ছাড়াও অন্য কেউ ছিল কিনা জানা যায়নি। আসানসোলের কল্যাণপুরের ঘটনার মুহূর্তের ছবি দেখলে শিউরে উঠলেন সকলে।
আসানসোলের কল্যাণপুর হাউজিং এলাকায় সেতুর ওপর দিয়ে বইছে নুনিয়া নদীর জল। পারাপার করতে গিয়ে জলের তোড়ে ভেসে গেল একটি চারচাকা গাড়ি। ভিডিয়োতে দেখা যাচ্ছে, স্থানীয় বাসিন্দারা চিৎকার করে সাবধান করছেন, চালক বুঝতে পারেনি। রাস্তা থেকে জলের তোড়ে নদীতে নেমে গেল গাড়ি। ভেসে গেল স্রোতে। প্রত্যক্ষদর্শীরা বলেন গাড়িতে একজনকে দেখা গিয়েছে। সে গাড়িটি চালাচ্ছিল। খবর পেয়ে ঘটনাস্থলেই আসানসোল দক্ষিণ থানার পুলিশ পৌঁছয়। কিন্তু গাড়ি সহ চালকের খোঁজ পাওয়া যায়নি।
বৃহস্পতিবার রাত থেকে শুরু হওয়া এক নাগাড়ে বৃষ্টিতে শিল্পাঞ্চলের সঙ্গেই খনি অঞ্চলের বিভিন্ন প্রান্তে। ইতিমধ্যেই রানিগঞ্জের বেশ কয়েকটি নীচু এলাকা জলমগ্ন হয়েছে। যার মধ্যে একদিকে যেমন রয়েছে মহাবীর কোলিয়ারির, যাদবপাড়া, ডিএভি পাবলিক স্কুল-সহ বেশ কিছু এলাকা। হাইড্রেনের পাশে অবস্থিত অঞ্চল ও সেখানে থাকা বেশ কিছু বাড়ি ঘরে জল ঢুকে ব্যাপক দুর্ভোগে ফেলেছে মানুষজনদের। সেখানেই রানিগঞ্জ হুসেননগর এলাকাতেও বর্ষা জলে বেশ কিছু বাড়ি ঘরের চারপাশ জলমগ্ন হয়ে পড়ে।