Shamik on Adhir Chowdhury: অধীরকে ‘রাইট প্লেয়ার’ তকমা শমীকের, খেলা কি ঘুরছে? – Bengali News | Shamik Bhattacharya said if adhir chowdhury want defeat TMC bjp is the right party
অধীর চৌধুরী ও শমীক ভট্টাচার্য। Image Credit source: TV9 Bangla
রাজ্যসভার বিজেপি সাংসদ শমীক ভট্টাচার্য বলেন, “কংগ্রেসে থেকে তৃণমূল কংগ্রেসের বিরোধিতা করা যাবে না। মমতা বন্দ্যোপাধ্য়ায়ের বিরুদ্ধে সুর চড়ানো যাবে না, খাড়্গেসাহেবরা বুঝিয়ে দিয়েছেন। পশ্চিমবঙ্গের মানুষ বুঝিয়ে দিয়েছেন, তৃণমূলকে বিজেপিই একমাত্র হারাতে পারবে। তাই অধীর চৌধুরী যদি মনে করেন তৃণমূল কংগ্রেসের বিসর্জন একান্ত প্রয়োজন, তৃণমূলের বিরোধিতায় যে বিজেপি সামনে আছে, তাদের পাশে দাঁড়াক।”
এর আগে কান্দির বিধায়ক অপূর্ব সরকার বলেন, “আপনি যদি মুর্শিদাবাদের জন্য মানুষের জন্য কাজ করতে চান, মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে আসুন। সকলে আমরা একসঙ্গে কাজ করি। এই রাজনীতিতে তো শেষ কথা বলে কিছু নেই। সব দল করা হয়ে গিয়েছে। তাই কেউ ভাল কাজ নিয়ে এলে স্বাগত জানাব। উনি বলে না, যিনিই আসুন, আমার কারও সঙ্গেই কাজ করতে কোনও অসুবিধা নেই।”