Weight Loss: রোগা হওয়ার জন্য কড়া ডায়েট করছেন? এতেই কিন্তু আসলে বাড়ছে ওজন - Bengali News | Tough diet can lead to weight gain instead of weight loss - 24 Ghanta Bangla News
Home

Weight Loss: রোগা হওয়ার জন্য কড়া ডায়েট করছেন? এতেই কিন্তু আসলে বাড়ছে ওজন – Bengali News | Tough diet can lead to weight gain instead of weight loss

Spread the love

বেশি খাচ্ছেন তাই মোটা হচ্ছেন! রোগা হতে গেলেই কমাতে হবে খাওয়া দাওয়া। এই ধারণা আমাদের অনেকের। মেদ ঝরাতে শরীর চর্চার সঙ্গেই প্রয়োজন ডায়েট কন্ট্রোল। মানে কম করে খাওয়া। কিন্তু সব করেও কোনও লাভ হচ্ছে না, কেন বলুন তো?

আসলে এক ধরনের নিয়মে অভ্যস্ত শরীর হঠাৎ যদি অন্য কোনওভাবে চালিত হয়, তা হলে সমস্যা হবেই। দুম করে যদি শরীরে ক্যালোরির পরিমাণে ঘাটতি হয় তা হলে স্বাভাবিক ছন্দ নষ্ট হয়। যা শরীর অনাহার বলেই ধরে নেয়।

ক্যালোরির ঘাটতি হলে স্বাভাবিক ভাবেই এনার্জি কমতে থাকে। শরীর এই সংকটের বিরুদ্ধে নিজস্ব প্রতিরোধ ব্যবস্থা গড়ে তোলে। ফলে বিপাকহার কমে যায়। যার ফল সরূপ রোগা হওয়ার বদলে আরও বাড়তে থাকে ওজন।

তাছাড়া দুম করে খাওয়া কমিয়ে দিলে, বা একদম কড়া ডায়েট শুরু করলে হিতে বিপরীত হতে পারে, তাতে শরীরের উপর নানা প্রভাব পরে। যেমন রোগা হওয়ার জন্য খাওয়াদাওয়া ছেড়ে দেওয়া মানে ক্যালোরির ঘাটতি ঘটানো। দীর্ঘ দিন প্রয়োজনীয় ক্যালোরির অভাব হলে পেশির ক্ষয় হবে।

অতিরিক্ত বাছবিচার করে খেলে অপুষ্টিজনিত সমস্যা হতে পারে। হরমোনের ভারসাম্যও নষ্ট হতে পারে। তাই ওজন কমার বদলে বেড়ে যায়। কড়া ডায়েট মানসিক স্বাস্থ্যের জন্য ভাল নয়। পছন্দের খাবার খেতে না পারলে মানসিক কষ্ট হয়। ফলে কর্টিসল হরমোনের ক্ষরণ হয়। ফলে পেট, কোমরে মেদ জমার প্রবণতা বৃদ্ধি পায়।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *