বরের বন্ধু বলে কথা! শাহরুখ-রণবীরকে ২ কোটির ঘড়ি উপহার দিলেন অনন্ত অম্বানী - Bengali News | Anant Ambani Radhika Merchant Wedding: Anant Ambani Reportedly Gifts Shah Rukh Khan, Ranveer Singh & Other Groomsmen Watch Worth 2 crore rs - 24 Ghanta Bangla News
Home

বরের বন্ধু বলে কথা! শাহরুখ-রণবীরকে ২ কোটির ঘড়ি উপহার দিলেন অনন্ত অম্বানী – Bengali News | Anant Ambani Radhika Merchant Wedding: Anant Ambani Reportedly Gifts Shah Rukh Khan, Ranveer Singh & Other Groomsmen Watch Worth 2 crore rs

Spread the love

২ কোটি টাকার ঘড়ি উপহার দিলেন অনন্ত অম্বানী।Image Credit source: Instagram

মুম্বই: অবশেষে মিটেছে বিবাহ পর্ব। সাত পাকে বাঁধা পড়েছেন অনন্ত অম্বানী ও রাধিকা মার্চেন্ট। বিরাট বিবাহ আসরে বসেছিল চাঁদের হাট। বলিউড, হলিউড থেকে তারকারা যেমন এসেছিলেন, তেমনই দেশ-বিদেশের রাজনৈতিক নেতারা, প্রাক্তন রাষ্ট্রনেতারাও এসেছিলেন। অতিথিদের কিন্তু খালি হাতে ফেরায়নি নবদম্পতি। পাত্রের বন্ধু বা গ্রুমসম্যান যারা ছিলেন, তারা পেয়েছেন কোটি টাকার উপহার! কী সেই উপহার জানেন?

শোনা যাচ্ছে, ছোট ছেলের বিয়েতে মুকেশ অম্বানী কম করে ৫০০০ কোটি টাকা খরচ করেছেন। গুজরাটের জামনগরে প্রথম প্রাক-বিবাহের যে অনুষ্ঠান ছিল, তাতে খরচ হয়েছিল ১০০০ কোটি টাকা। ইটালিতে দ্বিতীয় প্রি-ওয়েডিংয়েও প্রায় ২৫০০ কোটি টাকা খরচ হয়েছিল।

এবার বিয়েতে জাঁক-জমকের কোনও অভাব ছিল না। অনন্ত অম্বানী তাঁর ঘনিষ্ঠ সঙ্গী, যারা গ্রুমসম্যান হয়েছিলেন, তাদের সকলকে ২ কোটি টাকার ঘড়ি উপহার দিয়েছেন। শাহরুখ খান থেকে শুরু করে রণবীর সিং, অর্জুন কাপুর সহ অম্বানীর গ্রুমসম্যানরা সকলেই এই উপহার পেয়েছেন।

ভাবতেই পারেন যে ২ কোটি টাকার ঘড়ি, কী এমন আছে তাতে?  অডেমার্স পিকেট ওক পারপেটুয়াল ক্যালেন্ডার ঘড়ি উপহার দেওয়া হয়েছে অম্বানী পরিবারের তরফে। এই ঘড়িগুলি প্রতিটিই লিমিটেড এডিশনের। সেই কারণেই এত দাম।

অনন্ত অম্বানী নিজেও তাঁর বিয়েতে ৫৪ কোটি টাকার ঘড়ি পরেছিলেন। তাঁর ঘড়িটি হল রিচার্জ মিলের ৫২-০৫ ট্যুরবিলন ফারেল উইলিয়ামস লাক্সারি ঘড়ি।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *