Maoist leader: মাওবাদী অর্ণব পরীক্ষায় প্রথম, সেই পিএইচডির ভর্তি স্থগিত করল বর্ধমান বিশ্ববিদ্যালয় - Bengali News | The University of Burdwan has postponed the PhD admission counseling in History which was scheduled for Tuesday - 24 Ghanta Bangla News
Home

Maoist leader: মাওবাদী অর্ণব পরীক্ষায় প্রথম, সেই পিএইচডির ভর্তি স্থগিত করল বর্ধমান বিশ্ববিদ্যালয় – Bengali News | The University of Burdwan has postponed the PhD admission counseling in History which was scheduled for Tuesday

Spread the love

জেল বন্দী প্রাক্তন মাওবাদী নেতা অর্ণব দাম। Image Credit source: TV9 Bangla

কলকাতা: বর্ধমান বিশ্ববিদ্যালয়ের ইতিহাসের পিএইচডিতে ভর্তির দিন ছিল মঙ্গলবার। বিজ্ঞপ্তি দিয়ে জানিয়ে দেওয়া হয়েছে, অনির্দিষ্টকালের জন্য তা স্থগিত রাখা হল। সোমবার এ সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করা হয়। সেখানে বলা হয়েছে, মঙ্গলবার ইতিহাসের পিএইচডির জন্য মেরিট-বেসড কাউন্সেলিং হচ্ছে না। কারণ হিসাবে উল্লেখ করা হয়েছে, ‘আনঅ্যাভয়েডবল সারকামস্ট্যান্সেস’। কিন্তু প্রশ্ন উঠছে এমন কী ঘটল, যার জন্য ইতিহাসের এই কাউন্সেলিং বন্ধ রাখতে হল? প্রসঙ্গত, এই পিএইচডির প্রবেশিকা পরীক্ষায় প্রথম হয়েছেন জেলবন্দি মাওবাদী নেতা অর্ণব দাম। মেধার ভিত্তিতে তিনিই অগ্রাধিকার পাবেন এই পিএইচডিতে।

তবে এই বিজ্ঞপ্তি নিয়ে নানামহলে উঠছে প্রশ্ন। গত ২৯ ফেব্রুয়ারি শিলদাকাণ্ডে যাবজ্জীবন হয় অর্ণব দামের। প্রথমে পশ্চিম মেদিনীপুর সংশোধনাগারে রাখা হয়েছিল তাঁকে। এরপর ১৭ মার্চ হুগলি জেলা সংশোধনাগারে পাঠানো হয় অর্ণবকে। অর্ণবের বাবা অবসরপ্রাপ্ত বিচারক। অর্ণব খড়গপুর আইআইটির ছাত্র ছিলেন। তবে পড়তে পড়তেই মাওবাদী সংগঠনে নাম লেখান অর্ণব। মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের মেধাবী ছাত্র তখন কখনও লালগড়ে, কখনও ভিন রাজ্যের জঙ্গলমহলে।

২০১০ সালে শিলদা ইএফআর ক্যাম্পে মাওবাদী হামলা হয়। সেই ঘটনায় অর্ণব ওরফে কিষেণজির স্নেহভাজন বিক্রমের নাম জড়ায়। দোষী সাব্যস্ত হন তিনি, সাজাও পান। সেই অর্ণব জেল থেকেই পিএইচডি করতে চেয়ে আবেদন করেছিলেন। এরপরই সম্প্রতি ২৫০ জনের সঙ্গে তিনিও পিএইচডি করার জন্য বর্ধমান বিশ্ববিদ্যালয়ে ইন্টারভিউ দেন। গত সপ্তাহেই রেজাল্ট বেরোয়, তালিকায় প্রথমেই অর্ণব দামের নাম। এদিন ভর্তি হওয়ার কথা ছিল তাঁরও।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *