Examination: পাশের হার মাত্র ৩, ফেল করা ছাত্রদের নিয়ে পথে নামল TMCP - Bengali News | 97 percent Students were fail in Gourbanga University, Students Are showing Protest - 24 Ghanta Bangla News
Home

Examination: পাশের হার মাত্র ৩, ফেল করা ছাত্রদের নিয়ে পথে নামল TMCP – Bengali News | 97 percent Students were fail in Gourbanga University, Students Are showing Protest

Spread the love

ফেল করা পড়ুয়াদের নেতৃত্ব তৃণমূল ছাত্র পরিষদেরImage Credit source: Tv9 Bangla

মালদহ: গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ে ফেল একাধিক পড়ুয়া। একাধিক বলা ভুল, প্রথম সেমিস্টারের ফলাফলে ডাহা ফেল ৯৭ শতাংশ পড়ুয়া। মাত্র তিন শতাংশ পড়ুয়া পাশ করেছেন মূল বিষয়ে। বিশ্ববিদ্যালয়ের পরীক্ষার ফলাফল দেখে কার্যত চক্ষু চড়কগাছ সকলের। যদিও, মূল বিষয়ে তারা ফেল করলেও বাকি দু’টি প্রধান বিষয়ে যে কোন একটিতে উত্তীর্ণ হওয়ায় তাঁরা দ্বিতীয় সেমিস্টারে চলে গিয়েছে।

এ দিকে, ফলাফল মনঃপূত না হওয়ায় প্রত্যাহারের দাবি সহ একাধিক দাবি নিয়ে আন্দোলনে নামল গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ বিভিন্ন কলেজের ছাত্রছাত্রীরা। ক্যাম্পাস জুড়ে মিছিল করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের হাতে তুলে দেওয়া হল একটি ডেপুটেশন। ডেপুটেশন এবং আন্দোলন কর্মসূচির নেতৃত্ব দেয় মালদা জেলা তৃণমূল ছাত্র পরিষদ। এই নিয়ে অন্যদিকে মুখ খুলতে চায়নি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি প্রসূন রায় বলেন, “ন্যাশানাল এডুকেশন পলিসি চালু হওয়ার পর মেজর বিষয়ে ৯৭ শতাংশ ফেল করেছে। আমাদের দাবি ওদের পাশ করিয়ে দিতে হবে।”

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *