রথযাত্রায় বিপর্যয়! পুরীতে শ্বাসরুদ্ধ হয়ে মৃত ভক্ত, হাসপাতালে ভর্তি অন্তত ৩০০ - Bengali News | 1 dead due to suffocation in puri s jagannath rath yatra 300 admitted to hospital - 24 Ghanta Bangla News
Home

রথযাত্রায় বিপর্যয়! পুরীতে শ্বাসরুদ্ধ হয়ে মৃত ভক্ত, হাসপাতালে ভর্তি অন্তত ৩০০ – Bengali News | 1 dead due to suffocation in puri s jagannath rath yatra 300 admitted to hospital

Spread the love

পুরী: পুরীর রথযাত্রায় বিপর্যয়। রথ টানার সময় শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু হল এক ভক্তের। নিহতের পরিচয় সম্পর্কে এখনও নিশ্চিত হওয়া যায়নি। তবে, শুধু তিনি একাই নন, এদিন রথ টানাকে কেন্দ্র করে তৈরি হওয়া ভিড়ের চাপে আহত হয়েছেন শতাধিক ভক্ত। সূত্রের খবর, অন্তত ৩০০ জনকে পুরী জেলা সদর হাসপাতালে নিয়ে যেতে হয়েছে। তাদের মধ্যে জনা ৫০ ব্যক্তিকে প্রাথমিক চিকিত্সার পর ছেড়ে দেওয়া হয়েছে। পরিস্থিতি মূল্যায়ন করতে ওড়িশার স্বাস্থ্য সচিব হাসপাতালে পৌঁছেছেন। জানা গিয়েছে, ভগবান বলভদ্রের তালধ্বজা রথ টানার সময়ই ওই ভক্ত প্রাণ হারান। তাঁকেও পুরী জেলা সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। তবে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। ওড়িশা টিভিকে অ্যাম্বুলেন্স চালক জানিয়েছেন, ওই ব্যক্তির কার্ডিয়াক অ্যারেস্ট হয়নি। তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়ার সময় তাঁর হৃৎস্পন্দন চলছিল। তাঁকে সিপিআর দেওয়া হয়েছিল। কিন্তু বাঁচানো যায়নি৷

খবরটি সদ্য এসে পৌঁছেছে। বিস্তারিত বিবরণ আসছে কিছুক্ষণের মধ্যেই। আপনার কাছে দ্রুততার সঙ্গে খবর পৌঁছে দেওয়াই আমাদের প্রয়াস। তাই সব খবরের লেটেস্ট আপডেট পেতে এই পেজটি রিফ্রেশ করতে থাকুন। পাশাপাশি অন্যান্য খবরের জন্য ক্লিক করুন এখানে

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *