Provident Fund: ২৫ হাজারের কম বেতনে আর নয় PF, বাজেটেই হতে পারে বড় বদলের ঘোষণা: সূত্র – Bengali News | No more PF with a salary of less than 25,000, major changes may be announced in the budget itself, sources said
কলকাতা: সামনেই বাজেট। লোকসভা নির্বাচনের ফল ঘোষণার পর থেকেই বাজেট ঘিরে আশা-আকাঙ্খার শেষ নেই দেশবাসীর। এরইমধ্যে শোনা যাচ্ছে এবারের বাজেটে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ প্রভিডেন্ট ফান্ড খোলার ক্ষেত্রে সীমা ২৫ হাজার টাকা পর্যন্ত বাড়ানোর ঘোষণা করতে পারেন। প্রসঙ্গত, বিগত কয়েকদিন ধরেই প্রভিডেন্ট ফান্ডে টাকা তোলা, তোলার আবেদনের ক্ষেত্রে নানা বদল এসেছে। এবার একেবারে বড় বদল নিয়ে জল্পনা ক্রমেই তীব্র হচ্ছে।
প্রায় এক দশক আগে, ২০১৪ সালের সেপ্টেম্বরে পিএফ সীমা ১৫,০০০ টাকা পর্যন্ত করা হয়েছিল। কিন্তু সূত্রের খবর, এখন শ্রম মন্ত্রক এটি বাড়ানোর প্রস্তাব তৈরি করে ফেলেছে। ২৩ জুলাই নির্মলা তাঁর সপ্তম বাজেট পেশ করতে যাচ্ছেন। নির্মলা সীতারামনই হবেন দেশের প্রথম অর্থমন্ত্রী যিনি টানা ৭ বার বাজেট পেশ করার রেকর্ড তৈরি করবেন। তাঁর হাত ধরেই হতে পারে বেশ কিছু বড় বড় ঘোষণা।
এই খবরটিও পড়ুন
এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড (ইপিএফ) স্কিম, ১৯৫২ অনুসারে যদি কোনও সংস্থার কোনও কর্মীর বেতন প্রতি মাসে ১৫ হাজার টাকা বা তার বেশি হয়, তবে সেই কর্মচারীকে পিএফ দেওয়া হয়। এর জন্য তাঁদের বেতনের ১২ শতাংশ দিতে হয় ওই তহবিলে। অন্যদিকে নিয়োগকর্তারাও দেন ১২ শতাংশ। দুইয়ে মিলিয়ে হয় পিএফ ফান্ড। এই স্কিমের অধীনে থাকা কর্মচারীরা বাড়ি কেনা বা তৈরি, চিকিৎসা বা শিক্ষার খরচ মেটানোর পাশাপাশি বিবাহ সংক্রান্ত খরচ-সহ বেশ কয়েকটি উদ্দেশ্যে জমা থাকা অর্থ তুলতে পারেন। মহামারির পর থেকে, অনেক কর্মচারী কোভিড সংক্রান্ত খরচ মেটাতে তাদের পিএফ-এর টাকা তুলেছেন। অন্যদিকে PF জমা করা অর্থের উপর বার্ষিক সুদও পাওয়া যায়। যা দীর্ঘমেয়াদে সঞ্চয়ের জন্য অনেকটাই লাভজনক। বর্তমানে কোনও কর্মী ১৫ হাজার টাকার বেশি বেতন পেলে পিএফ-এর সুবিধা নিতে পারতেন। কিন্তু, নতুন বাজেটে তা বাড়িয়ে ২৫ হাজার করা হতে পারে বলে শোনা যাচ্ছে।