ক্রিকেট কেরিয়ারে অনেক সাফল্যই রয়েছে। বাংলা ক্রিকেটই শুধু নয়, ভারতীয় ক্রিকেটেও। ক্যাপ্টেন, প্লেয়ার, প্রশাসক। সব ভূমিকাতেই ভারতীয় ক্রিকেটে অনন্য অবদান রয়েছে সৌরভ গঙ্গোপাধ্যায়ের। ক্রিকেটার হিসেবে তাঁর বড় আক্ষেপ বিশ্বকাপ। অন্তত বাংলা ও বাঙালির কাছে বড় আপশোসের জায়গা। ২০০৩ সালে সৌরভ গঙ্গোপাধ্যায়ের নেতৃত্বে বিশ্বকাপ ফাইনালে উঠেছিল ভারত। ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে হার। সেই আক্ষেপ আজও রয়ে গিয়েছে। […]