Ravindra Jadeja: ভারতের বিশ্বজয়ের ২৪ ঘণ্টাও কাটেনি, এ বার বিরাট-রোহিতের পথে জাডেজা - Bengali News | After Virat Kohli and Rohit Sharma Ravindra Jadeja has announced his retirement from T20i cricket - 24 Ghanta Bangla News
Home

Ravindra Jadeja: ভারতের বিশ্বজয়ের ২৪ ঘণ্টাও কাটেনি, এ বার বিরাট-রোহিতের পথে জাডেজা – Bengali News | After Virat Kohli and Rohit Sharma Ravindra Jadeja has announced his retirement from T20i cricket

Spread the love

Ravindra Jadeja: ভারতের বিশ্বজয়ের ২৪ ঘণ্টাও কাটেনি, এ বার বিরাট-রোহিতের পথে জাডেজাImage Credit source: X

কলকাতা: বার্বাডোজে টি-২০ বিশ্বকাপ (T20 World Cup 2024) ট্রফির শাপমোচন করেছে ভারত। টিম ইন্ডিয়ার বিশ্বজয়ের ২৪ ঘণ্টাও কাটেনি। তার মধ্যেই এ বার বিরাট কোহলি, রোহিত শর্মার পথে হাঁটালেন রবীন্দ্র জাডেজা। বিশ্বকাপে ম্যাচের সেরার পুরস্কার হাতে পাওয়ার পর আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটকে বিদায় জানিয়েছেন বিরাট। এরপর প্রেস কনফারেন্সে রোহিত জানিয়ে দেন, তিনি আর দেশের হয়ে টি-২০ ক্রিকেট খেলবেন না। ভারতীয় ক্রিকেটের দুই স্তম্ভর আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটকে বিদায় জানানোর ২৪ ঘণ্টা এখনও হয়নি। তারই মাঝে দেশের অলরাউন্ডার রবীন্দ্র জাডেজা (Ravindra Jadeja) আন্তর্জাতিক টি-২০ ক্রিকেট থেকে অবসর ঘোষণা করলেন।

রবি-বিকেলে এমন ঝটকা যে দেবেন জাড্ডু, তা হয়তো ভাবতেই পারেননি ভারতীয় ক্রিকেট প্রেমীরা। ইন্সটাগ্রামে পোস্ট করে আন্তর্জাতিক টি-২০ ক্রিকেট থেকে নিজের অবসরের কথা ঘোষণা করেছেন রবীন্দ্র জাডেজা। নিজের যে ছবি শেয়ার করে অবসরের কথা লিখেছেন জাডেজা, তাতে তাঁর মুখে চওড়া হাসি, হাতে বিশ্বকাপ ট্রফি।

বিস্তারিত আসছে…

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *