Chopra: ‘লাঠির গোছা দিয়ে রাস্তায় ফেলে তরুণীর পশ্চাতদেশে, বগলে মার যুবকের!’ চোপড়ায় তালিবানি নৃশংসতায় কেঁপে উঠল বাংলা – Bengali News | Chopra In Chopra, a young woman was allegedly brutally beaten in a Taliban style, the accused is close to the MLA.
ঘটনার মুহূর্তের ছবিImage Credit source: TV9 Bangla
উত্তর দিনাজপুর: হাতে গোছ করা লাঠি। সেই লাঠি দিয়ে এক তরুণীকে রাস্তায় ফেলে তাঁর পশ্চাতদেশে, আন্ডার আর্মে সপাটে মারের পর মার। চিৎকার করছেন তরুণী। গড়াগড়ি খাচ্ছেন রাস্তায়। পাশেই রাস্তায় পড়ে এক যুবক। তাঁকেও মারা হয়ে ওই একই ভাবে। কালো টি শার্ট পরিহিত এক যুবক! গোটা দৃশ্য দাঁড়িয়ে দেখছে আম জনতা। কেউ আটকানোর চেষ্টাও করছেন না। যুবক যুবতীকে নৃশংশ ভাবে মারধর সালিশি সভায়। ঘটনাটি ঘটেছে চোপড়ার লক্ষ্মীপুর গ্রামে দীঘলগাঁও এলাকায়। মারধরের গোটা ঘটনা এক ব্যক্তি মোবাইল বন্দি করেছেন। সেই ছবি সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে। যদিও সেই ভিডিওর সত্যতা যাচাই করিনি TV9 বাংলা। ওই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, ওই গ্রামের বাসিন্দা ওই যুবক-যুবতী অবৈধ প্রেমে জড়িয়ে থাকার জেরে সালিশি সভা ডাকা হয়। আর সেই সালিশি সভায় প্রকাশ্যে প্রচুর লোকের মাঝখানে ওই যুবক যুবতীকে বেত জাতীয় লাঠি দিয়ে রাস্তায় ফেলে বেধড়ক মারা হচ্ছে। প্রাথমিকভাবে জানা গেছে ওই বাহুবলী প্রশাসকের নাম জেসিবি। জেসিবির দাপটে এলাকায় নিষিদ্ধ প্রশাসনের কাছে কিম্বা সংবাদমাধ্যমের কাছে মুখ খোলা। এমনকি শুক্রবার বিকালের ওই নৃশংশ অত্যাচারের পরে সরকারী স্বাস্থ্য কেন্দ্রেও যেতে পারেনি ওই যুবক যুবতী বলে খবর। ওই দু’জনকে আর্থিক জরিমানা করা হয় বলেও খবর। জেসিবির ভাষায় ওই সালিশি সভার নাম ‘ইনসাফ সভা’ বলেও জানা গেছে। এলাকায় ওই ধরনের সালিশি সভা কিছুদিন পর পরই হয় বলে খবর।
তবে প্রশ্ন উঠছে এধরণের তালিবানি শাসনের অবসান কবে হবে?