T20 World Cup 2024: বিশ্বকাপ সেমিফাইনালে নামার আগে বিরাট ধাক্কা ভারতের - Bengali News | India’s Suryakumar Yadav being knocked off the top of ICC Men's T20 Rankings, who climbed top spot - 24 Ghanta Bangla News
Home

T20 World Cup 2024: বিশ্বকাপ সেমিফাইনালে নামার আগে বিরাট ধাক্কা ভারতের – Bengali News | India’s Suryakumar Yadav being knocked off the top of ICC Men’s T20 Rankings, who climbed top spot

Spread the love

T20 World Cup 2024: বিশ্বকাপ সেমিফাইনালে নামার আগে বিরাট ধাক্কা ভারতেরImage Credit source: ICC

কলকাতা: টি-২০ বিশ্বকাপে (T20 World Cup 2024) অনবদ্য ছন্দে টিম ইন্ডিয়া। টানা ৭ ম্যাচ জিতে বৃহস্পতিবার বিশ্বকাপের সেমিফাইনাল খেলতে নামবেন রোহিত-বিরাটরা। তার আগে ভারতীয় শিবিরে বিরাট ধাক্কা। আজ, বুধবার আইসিসি টি-২০ ব্যাটারদের ক্রমতালিকা প্রকাশ করেছে। যেখানে সিংহাসনচ্যুত হয়েছেন ভারতের মিডল অর্ডারের তারকা ক্রিকেটার সূর্যকুমার যাদব। ২০২৩ সালের ডিসেম্বর থেকে তিনি আইসিসি টি-২০ ব্যাটারদের ক্রমতালিকায় শীর্ষস্থান ধরে রেখেছিলেন। এ বার বিশ্বকাপের সেমিফাইনালের আগে তিনি শীর্ষস্থান হারালেন অজি তারকা ট্রাভিস হেডের কাছে।

আইসিসি টি-২০ ব্যাটারদের ক্রমতালিকায় প্রথম ১০-এ রয়েছেন কারা?

১. ট্রাভিস হেড – অস্ট্রেলিয়া – অর্জিত রেটিং পয়েন্ট – ৮৪৪

২. সূর্যকুমার যাদব – ভারত – অর্জিত রেটিং পয়েন্ট – ৮৪২

৩. ফিল সল্ট – ইংল্যান্ড – অর্জিত রেটিং পয়েন্ট – ৮১৬

৪. বাবর আজম – পাকিস্তান – অর্জিত রেটিং পয়েন্ট – ৭৫৫

৫. মহম্মদ রিজওয়ান – পাকিস্তান – অর্জিত রেটিং পয়েন্ট – ৭৪৬

৬. জস বাটলার – ইংল্যান্ড – অর্জিত রেটিং পয়েন্ট – ৭১৬

৭. যশস্বী জয়সওয়াল – ভারত – অর্জিত রেটিং পয়েন্ট – ৬৭২

৮. এইডেন মার্কব়্যাম – দক্ষিণ আফ্রিকা – অর্জিত রেটিং পয়েন্ট – ৬৫৯

৯. ব্রেন্ডন কিং – ওয়েস্ট ইন্ডিজ – অর্জিত রেটিং পয়েন্ট – ৬৫৬

১০. জনসন চার্লস – ওয়েস্ট ইন্ডিজ – অর্জিত রেটিং পয়েন্ট – ৬৫৫

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *