Amit Shah: শুধু ঠাকুমা নন, বাবাও..., রাহুলকে ইতিহাস মনে করালেন অমিত শাহ - Bengali News | Congress Crushed Spirit Of Constitution To Keep Family In Power: Amit Shah - 24 Ghanta Bangla News
Home

Amit Shah: শুধু ঠাকুমা নন, বাবাও…, রাহুলকে ইতিহাস মনে করালেন অমিত শাহ – Bengali News | Congress Crushed Spirit Of Constitution To Keep Family In Power: Amit Shah

Spread the love

সংসদে ঢোকার মুখে অমিত শাহImage Credit source: PTI

নয়া দিল্লি: ১৯৭৫ সালের ২৫ জুন সারা ভারতে জরুরী অবস্থা জারি করেছিলেন তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী। মঙ্গলবার ছিল তার ৪৯তম বার্ষিকী। এই দিনে, জরুরি অবস্থা প্রসঙ্গে কংগ্রেসকে তীব্র আক্রমণ করলেন বিজেপি নেতা তথা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ‘একটি নির্দিষ্ট পরিবারকে ক্ষমতায় রাখতে সংবিধানের চেতনাকে চূর্’ণ করার অভিযোগ করেছেন তিনি কংগ্রেসের বিরুদ্ধে। এই প্রসঙ্গে কংগ্রেস নেতা রাহুল গান্ধীকেও আক্রমণ করেছেন তিনি। ফিরিয়ে এনেছেন ‘যুবরাজ’ আক্রমণ। ইন্দিরা গান্ধীর পাশাপাশি জরুরি অবস্থাকে সমর্থন করেছিলেন রাজীব গান্ধীও, সেই কথা মনে করিয়ে দিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী।

সোশ্যাল মিডিয়ায় তিনি লিখেছেন, “কংগ্রেস একটি নির্দিষ্ট পরিবারকে ক্ষমতায় টিকিয়ে রাখার জন্য আমাদের সংবিধানের চেতনাকে বেশ কয়েকবার চূর্ণ করেছে। ইন্দিরা গান্ধী জরুরি অবস্থার সময় ভারতের জনগণের উপর নির্মম অত্যাচার চালিয়েছিলেন। রাজীব গান্ধীও বলেছিলেন, ‘যদি এই দেশের কোনও প্রধানমন্ত্রী মনে করেন জরুরী অবস্থা জারি করা প্রয়োজন, সেই পরিস্থিতিতে তিনি যদি জরুরি অবস্থা প্রয়োগ না করেন, তাহলে তিনি এই দেশের প্রধানমন্ত্রী হওয়ার উপযুক্ত নন’। স্বৈরাচারী আচরণ নিয়ে গর্ব করাতেই বোঝা যায়, পরিবার এবং ক্ষমতা ছাড়া কংগ্রেসের কাছে আর কিছুই প্রিয় নয়।”

ইদানিং, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সরকারের বিরুদ্ধে সংবিধান বিরুদ্ধ কাজ করার অভিযোগ তুলছে বিরোধীরা। ১৮তম লোকসভার প্রথম অধিবেশনের প্রথম দিনই কংগ্রেস-সহ বিরোধী দলের সাংসদদের সংসদে সংবিধানের অনুলিপি বহন করতে দেখা গিয়েছে। শপথ নেওয়ার সময়ও কয়েকজন কংগ্রেস সাংসদের হাতে সংবিধানের অনুলিপি ছিল। এরই মধ্যে জরুরি অবস্থা-কে কেন্দ্র করে কংগ্রেসের বিরুদ্ধে পাল্টা ‘সংবিধানের চেতনাকে চূর্ণ করা’র আক্রমণ শানাল বিজেপি। সোমবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও একই প্রসঙ্গ টেনে কংগ্রেসকে আক্রমণ করেছিলেন। আর যেন কেউ দেশে জরুরি অবস্থা জারি করতে না পারে, সেই বিষয়ে আহ্বান জানিয়েছিলেন দেশবাসীর প্রতি।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *