'নিজের বাবাকেও ডাকলে না', জাহিরকে বিয়ে আগে শত্রুঘ্ন-কন্যাকে তুলোধনা কার? - Bengali News | Who slams sonakshi sinha for not inviting her father at wedding - 24 Ghanta Bangla News
Home

‘নিজের বাবাকেও ডাকলে না’, জাহিরকে বিয়ে আগে শত্রুঘ্ন-কন্যাকে তুলোধনা কার? – Bengali News | Who slams sonakshi sinha for not inviting her father at wedding

Spread the love

বিয়ে করছেন সোনাক্ষী সিনহা। মুম্বইয়ের এক বিলাসবহুল হোটেলে এই মাসেই বসতে চলেছে বিয়ের আসর। বলিউডের বেশ কিছু সূত্র জানাচ্ছে, ইতিমধ্যেই অতিথিদের কাছে পৌঁছে গিয়েছে আমন্ত্রণ পত্র। তবে কিছু দিন আগেই সংবাদমাধ্যমকে সোনাক্ষীর বাবা শত্রুঘ্ন সিনহা জানিয়েছেন, মেয়ের বিয়ের ব্যাপারে কিছুই জানেন না তিনি। মেয়ের বিয়ে, বাবার কাছেই খবর নেই! এ খবর চাউর হতেই সোনাক্ষীকে একহাত নিয়েছেন পরিচিত কমেডিয়ান সুনীল পাল।

এক ভিডিয়ো বার্তায় সোনাক্ষীকে উদ্দেশ্য করে সুনীল বলেন, “আপনাদের কাছে সোনাক্ষীর বিয়ে একটি ব্রেকিং নিউজ হলেও তাঁর বাবার কাছে আদপে এটি একটি হার্ট-ব্রেকিং অর্থাৎ হৃদয়বিদারক খবর। উনি ‘আজ মেরে ইয়ার কি শাদি হ্যায়’ এর মতো গান গেয়েছেন। কিন্তু নিজের মেয়ের বিয়ে সেটাই জানলেন না। না সোনা (সোনাক্ষী) তোমার কাছ থেকে এরকমটা আমি মোটেও আশা করিনি। যদি বাবাকে জানাতে বাবা নিশ্চয়ই আসতেন তোমার বিয়েতে।”

এই মাসেরই ২৩ তারিখ সোনাক্ষীর বিয়ে। তাঁর হবু স্বামীর নাম জাহির ইকবাল। জাহিরও অভিনয় জগতের সঙ্গে যুক্ত। ২০১৯ সালে বলিউডে ডেবিউ হয় তাঁর। যদিও ২০১০ সালে সলমন খানের ‘দাবাং’ ছবির মধ্যে দিয়ে বলিউডে ডেবিউ হয়েছিল সোনাক্ষীর। বিগত এক বছর ধরে জাহিরের সঙ্গে লিভইন করছেন সোনাক্ষী, বলিপাড়া সূত্রে খবর তেমনটাই। এর আগে মেয়ের বিয়ে নিয়ে মুখ খুলেছিলেন শত্রুঘ্ন। তিনি বলেন, “আমাকে সবাই জিজ্ঞাসা করছে আমি কেন জানি না বিয়ের ব্যাপারে! আমি একটাই কথা বলতে পারি আজকালকার বাচ্চারা বাবা-মায়ের অনুমতি নিয়ে তো কিছু করে না, শুধু জানায় যে কী করতে চলেছে। আমি এখন দিল্লিতে রয়েছি। ভোটের ফলাফলের পর আমি এখানে এসেছি। তাই সোনাক্ষী কী করবে তা নিয়ে এখনও কোনও আলোচনা হয়নি। ও এখনও আমাকে কিচ্ছু জানায়নি। যখন জানাবে আমি ও আমার স্ত্রী ওকে নিশ্চয়ই আশীর্বাদ করব। ও ভাল থাকুক এটাই তো বাবা হিসেবে চাই।”

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *