Mamata Banerjee: রাজীব কুমারের নাম করে প্রশাসনিক বৈঠকে উষ্মাপ্রকাশ মমতার: সূত্র – Bengali News | Sources claim CM Mamata Banerjee was not satisfied with the role of Department of Information and Technology
মমতা বন্দ্যোপাধ্যায়Image Credit source: TV9 Bangla
উল্লেখ্য, লোকসভা ভোট মিটে যাওয়ার পর মঙ্গলবার প্রথম প্রশাসনিক বৈঠকে বসেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রায় আড়াই মাস পর প্রশাসনিক বৈঠকে বসেন তিনি। সূত্রের খবর, এদিনের বৈঠকে একাধিক দফতরের ভূমিকা নিয়ে উষ্মাপ্রকাশ করেন মুখ্যমন্ত্রীর। তার মধ্যে উল্লেখযোগ্য, তথ্য ও প্রযুক্তি দফতর। রাজীব কুমারের তথ্য ও প্রযুক্তি দফতর কী কাজ করছে, সেই নিয়ে প্রশ্ন তোলেন মুখ্যমন্ত্রী। সূত্র মারফত এমনই জানা যাচ্ছে।
এর পাশাপাশি সূত্র মারফত আরও জানা যাচ্ছে, শ্রমমন্ত্রীর কাজেও না-খুশ মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যের শ্রমমন্ত্রী মলয় ঘটককে তিনি আলাদা করে দেখা করতে বলেছেন বলেও সূত্র মারফত জানা যাচ্ছে। এছাড়া মঙ্গলবারের বৈঠকে সমবায় সচিব কৃষ্ণা গুপ্তার ভূমিকা নিয়েও মুখ্যমন্ত্রী উষ্মাপ্রকাশ করেছেন বলে খবর। তবে বিবেক কুমার এবং সুব্রত গুপ্তের কাজের প্রশংসা করেছেন তিনি।