PM Modi Swearing-in Ceremony Live: প্রধানমন্ত্রী পদে নরেন্দ্র মোদীর শপথ গ্রহণ আজ, নিরাপত্তার চাদরে মোড়া রাজধানী – Bengali News | PM Narendra Modi Swearing in Oath Ceremony live Updates from Rashtrapati Bhavan, Delhi Latest News in Bangla
টানা তৃতীয়বারের জন্য ভারতের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেবেন নরেন্দ্র মোদী। আজ, রবিবার রাষ্ট্রপতি ভবনে সন্ধে ৭টা ১৫ মিনিট থেকে রাত ৮টা পর্যন্ত হবে শপথ গ্রহণ অনুষ্ঠান। এই অনুষ্ঠানে বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধান, আন্তর্জাতিক নেতৃত্ববৃন্দ সহ মোট ৯ হাজার অতিথি উপস্থিত থাকবেন। প্রধানমন্ত্রী এবং কেন্দ্রীয় মন্ত্রী পরিষদের অন্যান্য সদস্যদের শপথ পাঠ করাবেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। শপথ গ্রহণ অনুষ্ঠানে বাংলাদেশ, শ্রীলঙ্কা, মালদ্বীপ, ভুটান, নেপাল, মরিশাসসহ বিভিন্ন দেশের শীর্ষ নেতারা যোগ দেবেন। তৃতীয়বার নরেন্দ্র মোদীর শপথ নেওয়ার আগে মন্ত্রীদের কারা জায়গা পাচ্ছেন, তা নিয়ে জোর জল্পনা তৈরি হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর শপথ গ্রহণ ও সরকার গঠনের যাবতীয় লাইভ আপডেট দেখে নিন-