Sandeshkhali: বাহিনীর ভয়ে পুকুরে ঝাঁপ মহিলাদের, অভিযুক্তকে পুলিশের কাছ থেকে ছিনতাইয়ের চেষ্টা, জারি ১৪৪ ধারা, নতুন করে তপ্ত সন্দেশখালি – Bengali News | Sandeshkhali Women jump into the pond in fear of the force, Section 144 issued, again chaos in Sandeshkhali
ফের তপ্ত সন্দেশখালি Image Credit source: TV9 Bangla
এক মহিলা বলেন, “ওরা ঝামেলা করছে। রাজ্য পুলিশ তাড়া দিয়ে আমাদের ঘরে ঢোকাচ্ছে। রাতবিরেত হামলা হচ্ছে। আমরা বাচ্চা নিয়ে কীভাবে থাকব? আমরা শান্তি চাই।” আরেক মহিলা বলেন, “আমাদের সামনে সারাক্ষণ হুমকি, আমাদের ঘরে ছেলেদেরে তুলে নিয়ে যাবে বলে হুমকি দিচ্ছে। সোজাসুজি বলছে, আমরা দিদিকে ভোট দিই না। দিদি জিতলে আরও অত্যাচার বাড়বে।”
এসবের মধ্যেই নতুন করে উত্তপ্ত হয়ে ওঠে সন্দেশখালির আগরহাটির মণ্ডলপাড়া এলাকা। ভোটের দিন এই গ্রামে রীতিমতো পুলিশ জনতা খণ্ডযুদ্ধের পরিস্থিতি তৈরি হয়। চপার মারারও অভিযোগ ওঠে। রবিবার সকালে পুলিশ গ্রামে ঢুকলেই রে রে করে ওঠেন বাসিন্দারা। এক জন অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ ধরে নিয়ে যাওয়ার চেষ্টা করে। তখনই অভিযুক্তকে পুলিশের হাত থেকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেন গ্রামের মহিলারা। পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। পুলিশের গাড়ির সামনে শুয়ে পড়ে বিক্ষোভ দেখাতে থাকেন বাসিন্দারা। এরপর গ্রামে ঢুকতে শুরু করে বাহিনী। কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের দেখে পুকুরে ঝাঁপ মারতে থাকেন মহিলারা।