Loksabha Re-Poll: কাল আবার ভোট; কোথায় কোথায় রিপোল, জানিয়ে দিল কমিশন - Bengali News | Repoll in deganga's kadambagachi and mathurapur's kakdwip announce election commission - 24 Ghanta Bangla News
Home

Loksabha Re-Poll: কাল আবার ভোট; কোথায় কোথায় রিপোল, জানিয়ে দিল কমিশন – Bengali News | Repoll in deganga’s kadambagachi and mathurapur’s kakdwip announce election commission

Spread the love

নির্বাচন সদন (ফাইল ছবি)Image Credit source: ANI

কলকাতা: লোকসভা ভোটের পুনর্নির্বাচন সোমবার। বারাসত ও মথুরাপুর লোকসভা কেন্দ্রের দু’টি বুথে রিপোলের কথা ঘোষণা করল জাতীয় নির্বাচন কমিশন। দেগঙ্গা ও কাকদ্বীপে ওই দু’টি বুথ রয়েছে। রবিবার সন্ধ্যায় দেশের নির্বাচন কমিশন যে তালিকা দিয়েছে, তাতে রয়েছে দু’টি বুথেরই উল্লেখ। বারাসতের দেগঙ্গায় কদম্বগাছির সর্দারপাড়া ৬১ নম্বর বুথে ভোট নেওয়া হবে সোমবার। অন্যদিকে মথুরাপুরে কাকদ্বীপে ২৬ নম্বর বুথে শ্রীচৈতন্য বিদ্যাপীঠে হবে ভোটগ্রহণ। সকাল ৭টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত দুই বুথে চলবে ভোটগ্রহণ।

সপ্তম দফায় তথা শেষ দফায় নির্বাচন ছিল বারাসত ও মথুরাপুর লোকসভায়। প্রসঙ্গত, শেষ দফায় প্রায় সবক’টি কেন্দ্রেই বিক্ষিপ্ত অশান্তির অভিযোগ ওঠে। কোথাও কোথাও মাত্রা ছাড়ায় ঝামেলা। তবে কমিশনের সিদ্ধান্ত, দেগঙ্গা ও কাকদ্বীপের দু’টি বুথে পুনর্বার ভোট হওয়া প্রয়োজন। এই দুই জায়গায় যেভাবে ভোট হয়েছে তা সঠিক হয়নি বলে রিপোর্ট এসেছে কমিশনে। এরপরই এই সাত দফার ভোটে প্রথমবার রিপোলের কথা জানাল তারা।

বিজেপির পুনরায় ভোটের দাবি ছিল ১২টিতে। সেই তালিকায় ছিল কাকদ্বীপের এই বুথটিও। বিজেপির অভিযোগ ছিল বুথ ক্যাপচারের। বেলা দেড়টা থেকে সাড়ে ৪টের মধ্যে এই ঘটনা ঘটে বলে চিঠিতে জানিয়েছিল বিজেপি। যদিও বিজেপির তরফে সন্দেশখালি, ডায়মন্ড হারবারের একাধিক বুথেও পুনর্নির্বাচনের দাবির কথা শোনা গিয়েছিল।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *