Sukanta Majumder: 'দোসর I-PAC টুকরে টুকরে গ্যাঙের মহিলাকে দিয়ে EVM কারচুপি', বিস্ফোরক সুকান্ত - Bengali News | Sukanta majumder: BJP candidate Sukant Majumdar named I PAC alleging EVM rigging - 24 Ghanta Bangla News
Home

Sukanta Majumder: ‘দোসর I-PAC টুকরে টুকরে গ্যাঙের মহিলাকে দিয়ে EVM কারচুপি’, বিস্ফোরক সুকান্ত – Bengali News | Sukanta majumder: BJP candidate Sukant Majumdar named I PAC alleging EVM rigging

Spread the love

কলকাতা: স্ট্রংরুমে EVM কারচুপির আশঙ্কায় ঘি ঢাকলেন বিজেপি নেতা সুকান্ত মজুমদার। তিনি দাবি করলেন টুকরে টুকরে গ্যাঙের এক বিশেষ সদস্য পুলিশের আশ্রয়ে। তৃণমূলের ভাড়াটে সংস্থায় ওই সদস্য হাত মিলিয়েছেন বলে দাবি করেন সুকান্ত। তাঁর আশঙ্কা, ভাড়াটে EVM বিশেষজ্ঞকে দিয়ে কারচুপি করতে পারে তৃণমূল। তাঁর হুঁশিয়ারি, ‘তৃণমূলের জন্য ওষুধও তৈরি রয়েছে।’ TV9 বাংলায় বিস্ফোরক অভিযোগ করলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের।

সুকান্ত মজুমদার বলেন, “আমরা আমাদের কর্মীদের সব জায়গাতেই সতর্ক থাকতে বলেছি। কারণ ছলের দুর্বুদ্ধির অভাব হয় না। দোসর আই প্যাক। কীভাবে একজন টুকরে টুকরে গ্যাঙের মহিলাকে কলকাতা পুলিশের শেল্টারে আশ্রয় দেওয়া হয়েছে।চক্রান্ত থেকে সাবধান থাকতে হবে। চেষ্টা করতে পারে যদি EVM গুলোকে কিছু করা যেতে পারে।”

EVM কারচুপি- গত রবিবার থেকে এই পর্বের শুরু। তৃণমূল প্রথম এই অভিযোগ করে। তৃণমূল অভিযোগ তোলে, কাঁথির কলেজে স্ট্রং রুমের পাশে বসে রয়েছেন বিজেপি কর্মী সমর্থকরা। তাতে কারচুপির অভিযোগ তোলেন তাঁরা। এরপরই আবার রবিবার। এবার সোচ্চার হন বিজেপি প্রার্থী সৌমিত্র খাঁ। তিনি ফেসবুক লাইভ করে সরাসরি অতিরিক্ত পুলিশ সুপার ও বিষ্ণুপুরের আইসি-র বিরুদ্ধে অভিযোগ করেন। একই অভিযোগে রবিবার রাতেই সোচ্চার হলেন হুগলির বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায়। এরপর এই পর্বে যোগ দেন মেদিনীপুরের বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পাল। বিজেপি প্রার্থীরা আশঙ্কা করছেন EVM কারচুপি হতে পারে। আর তা থেকেই নিজেদের কর্মী সমর্থকদের সজাগ থাকার পরামর্শ দিচ্ছেন তাঁরা।

কিন্তু কেন এই আশঙ্কা? সেক্ষেত্রে দেখা যায়, ২০২১ সালের বিধানসভা নির্বাচনের পর বিজেপির তরফ থেকে বারংবার অভিযোগ তোলা হচ্ছিল, গণনাকেন্দ্রে প্রভাব খাটিয়েছে তৃণমূল। তাই ফলের বদল হয়েছিল। এরই মধ্যেই সুকান্ত মজুমদার তৃণমূলের পরামর্শদাতা সংস্থার বিরুদ্ধে অভিযোগ করছেন। তাঁর অভিযোগ, কলকাতা পুলিশের আশ্রয়ে থেকেই সেই সংস্থার এক মহিলা সদস্যের দ্বারা EVM কারচুপি হতে পারে।

যদিও এ প্রসঙ্গে তৃণমূল নেতা কুণাল ঘোষ বলেন, “সন্দেশখালির ঘটনার পর ওদের নাটক সব শেষ। গ্যাস বেলুন ফেটে গিয়েছে। ওদের নিজেদের লোক গঙ্গাধর কয়ালই সব ফাঁস করে দিয়েছে। এগুলো ধামাচাপা দিতে এখন এই ধরনের অভিযোগ করে বেড়াচ্ছে। “

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *