Virat Kohli: কিং কোহলির বিরাট রাজত্বে ট্রফির খরা কাটল না, বিষাদের সুর আরসিবিতে - Bengali News | Virat Kohli dislodges bails in despair after RCB defeat in IPL 2024 Eliminator, see pic - 24 Ghanta Bangla News
Home

Virat Kohli: কিং কোহলির বিরাট রাজত্বে ট্রফির খরা কাটল না, বিষাদের সুর আরসিবিতে – Bengali News | Virat Kohli dislodges bails in despair after RCB defeat in IPL 2024 Eliminator, see pic

Spread the love

কিং কোহলির বিরাট রাজত্বে ট্রফির খরা কাটল না, বিষাদের সুর আরসিবিতে

কলকাতা: বছর আসে,বছর যায়। আরসিবির (RCB) ভাগ্য ফেরে না। দেখতে দেখতে ১৭টা আইপিএল (IPL) খেলল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। ট্রফির ক্যাবিনেট এ বারও রইল শূন্য। বিরাট কোহলি (Virat Kohli) আরসিবির কাণ্ডারি। তিনি পুরো মরসুমে অনবদ্য পারফর্ম করেছেন। কিন্তু দলকে এ বারও আইপিএল খেতাব দিতে পারলেন না। চলতি আইপিএলের সবচেয়ে অসম্ভব পারফর্ম্যান্স দেখিয়েছিল আরসিবি। শুরুর দিকে হারের পর হার। শেষের দিকে টানা ৬ ম্যাচ জেতে বেঙ্গালুরু। কিন্তু প্লে অফের গণ্ডি পেরিয়ে ফাইনালে ওঠা হল না বিরাট কোহলির টিমের।

১৭তম আইপিএলে ১৫টি ম্যাচে ৭৪১ রান করেছেন বিরাট কোহলি। তাঁর সর্বাধিক রান ১১৩*। পিঙ্ক আর্মির বিরুদ্ধে ম্যাচের আগে বিরাটের এক রেকর্ডের জন্য প্রয়োজন ছিল ২৯ রান। বিরাট ওই ম্যাচে করেন ৩৩ রান। তার ফলে আইপিএলের ইতিহাসে ৮ হাজার রান করা প্রথম ক্রিকেটার হলেন বিরাট। একা বিরাট তো আর দলকে ট্রফি দিতে পারবেন না। তাই-ই হল। আরসিবির এ বারও ট্রফি জেতা হল না। রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে বুধবার এলিমিনেটরে হেরে ১৭তম আইপিএল সফর শেষ করল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু।

আরসিবি রাজস্থানের বিরুদ্ধে হারার পর মাঠের মধ্যে বিরাট কোহলির এক দৃশ্য বেশ নজর কেড়েছে। যা সকলকে বিশ্বকাপ ফাইনালের এক স্মৃতি ফিরিয়ে দিয়েছে। আমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে হয়েছিল ওডিআই বিশ্বকাপে ভারত-অস্ট্রেলিয়া ফাইনাল। তাতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ভারত হেরে যায়। তারপর বিরাট কোহলিকে দেখা গিয়েছিল মাঠে থাকা স্টাম্প থেকে একটি বেল ফেলে দিতে। বুধবার রাতেও একই দৃশ্য দেখা যায়। স্টাম্প থেকে বিরাট একটি বেল ফেলে দেন। তাঁর চোখে মুখে ফুটে উঠেছিল বিষণ্ণতা।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *