'গান্ডু', 'কসমিক সেক্স'-এর সাহসী ঋ-র কাজ পেতে অসুবিধা ইন্ডাস্ট্রিতে, অভিনেত্রীকে লোকে বললেন, 'এ মা ঋ-কে নেবো...' - Bengali News | Actress rituparna sen popularly known as rii is having problems to get work in the industry for this reason - 24 Ghanta Bangla News
Home

‘গান্ডু’, ‘কসমিক সেক্স’-এর সাহসী ঋ-র কাজ পেতে অসুবিধা ইন্ডাস্ট্রিতে, অভিনেত্রীকে লোকে বললেন, ‘এ মা ঋ-কে নেবো…’ – Bengali News | Actress rituparna sen popularly known as rii is having problems to get work in the industry for this reason

Spread the love

বাংলা ছবির জগতের এক প্রতিভাময়ী অভিনেত্রী ঋতুপর্ণা সেন। সকলে তাঁকে চেনেন ঋ নামে। অনেক ছোট বয়স থেকে অভিনয় করছেন তিনি। দর্শকদের কাছে তিনি বেশ পছন্দের। একটা সময় পরিচালক কৌশিক মুখোপাধ্যায়, ওরফে কিউয়ের ছবিতে বেশ সাহসী দৃশ্যে অভিনয় করেছিলেন ঋ। ছবিগুলি সিনেমা হলে কোনওদিনও রিলিজ় করেনি। কিন্তু ইউটিউবের মতো ডিজিট্যাল প্ল্য়াটফর্মে মুক্তি পেয়েছিল। নাম বললে এক্ষুনি চিনতে পারবেন–‘গাণ্ডু’, ‘কসমিক সেক্স’। যেখানে ঋতুপর্ণা, ওরফে ঋ-কে দুর্দান্ত বোল্ড অবতারে দেখে ছিটকে গিয়েছিল দর্শক। চূড়ান্ত যৌনদৃশ্য ছিল ছবিগুলিতে। এতখানি যৌনতা হয়তো এর আগে কোনও ভারতীয় ছবিতেই ধরা পড়েনি, আগামীতেও পড়বে কি না যথেষ্ট সন্দেহ আছে। সেই ছবিতে তৎকালীন প্রেমিক কিউয়ের পরিচালনায় অভিনয় করে দর্শকের মনে পাকাপাকি জায়গা করে নিয়েছিলেন। ঋয়ের দেহপট আজও অসংখ্য পুরুষের মনে হিল্লোল তুলে দেয়। সেই ঋয়ের সঙ্গে আড্ডা জমে উঠল TV9 বাংলার প্রতিবেদকের। সাক্ষাৎকার পর্বের একটুকরো তুলে ধরা হল। ‘গাণ্ডু’, ‘কসমিক সেক্স’ পরবর্তীকালে কতখানি অসুবিধায় ফেলেছে তাঁকে, ঋ জানিয়েছেন অকপট।

এই নির্দিষ্ট প্রশ্নটি নিয়ে অনেক ভাবনাচিন্তা করেছেন ঋ। ফলে একটুকুও না ভেবে প্রশ্নের উত্তরটি দিয়েছেন তারকা। তিনি বলেছেন, “হ্যাঁ, হ্যাঁ কাজ পেতে খুব অসুবিধা হয়েছে। কেবল হয়েছে না, হবেও, হচ্ছেও। অনেকে এখনও বলেন, ‘বাবা ঋ-কে নেব।’” পরক্ষণে চোখ চকচক করে ওঠে ঋয়ের। তিনি বলেন, “এই ছবিগুলো যদি আমি না করতাম, তা হলে হয়তো আজ আমাকে হরনাথ চক্রবর্তী ডাকতেন কিংবা অন্য অনেক ছবিতে অভিনয় করতে পারতাম।” তারপর কণ্ঠে আত্মবিশ্বাস এনে অভিনেত্রী বলেন, “তবে এই কথা ঠিক, আমি জোর গলায় বলতে পারি, আপনি আমাকে ভালবাসতে পারেন, আমাকে ঘৃণা করতে পারেন, কিন্তু আমাকে কোনওদিনও ভুলতে পারবেন না।

এই খবরটিও পড়ুন

‘গান্ডু’, ‘কসমিস সেক্স’-এ অভিনয় করার পরও কিন্তু বাংলা সিরিয়ালে অভিনয় করার সুযোগ এসেছে ঋয়ের কাছে। তিনি আরও কাজ করতে আগ্রহী। মা-ঠাকুমাদের প্রিয় পাত্রী হয়ে উঠেছেন অভিনয় দক্ষতায়। মুম্বই, বাংলাদেশের মতো জায়গার কাছে তাঁকে টানে।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *