Patanjali Case: ডাক্তারদের সুপ্রিম ধমক, রামদেবের প্রশংসা! পতঞ্জলি মামলায় পাল্টাচ্ছে পাশা? - Bengali News | Patanjali case supreme court slams ima president and praises ramdev - 24 Ghanta Bangla News
Home

Patanjali Case: ডাক্তারদের সুপ্রিম ধমক, রামদেবের প্রশংসা! পতঞ্জলি মামলায় পাল্টাচ্ছে পাশা? – Bengali News | Patanjali case supreme court slams ima president and praises ramdev

Spread the love

সুপ্রিম কোর্টে ধমক খেলেন আইএমএ প্রেসিডেন্ট, প্রশংসা পেলেন রামদেব Image Credit source: TV9 Bangla

নয়া দিল্লি: “আমরা বাকস্বাধীনতাকে অগ্রাধিকার দিই, কিন্তু, কিছু কিছু সময়ে আত্মসংযম বজায় রাখা উচিত।” মঙ্গলবার (১৪ মে), রামদেব মামলায়, ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশন বা আইএমএ-র সভাপতি ড, আরভি অশোকানকে তীব্র ভর্ৎসনা করল সুপ্রিম কোর্ট। ‘পতঞ্জলি’ সংস্থার বিভিন্ন পণ্য সম্পর্কে বিভ্রান্তিকর দাবি করা হয়, এই অভিযোগে মামলা করেছে আইএমএ। কিন্তু, সম্প্রতি এক সাক্ষাত্কারে আদালতের নির্দেশ সম্পর্কে বিরূপ মন্তব্য করেছিলেন ডা. দেশিকান। আর তারপর থেকেই যেন মামলার পাশা পাল্টে গিয়েছে। এমনকি, এদিন রামদেবের প্রশংসাও শোনা গিয়েছে বিচারকদের গলায়।

প্রাথমিকভাবে, যে সুপ্রিম ধমক তোলা থাকত রামদেব এবং বালকৃষ্ণর জন্য, এবার তার মুখে পড়েছে আইএমএ। আইএমএ-র পক্ষ থেকে ক্ষমা চেয়ে যে হলফনামা পেশ করা হয়, তাও এদিন গ্রহণ করেনি আদালত। রামদেব এবং বালকৃষ্ণর বিরুদ্ধে যে আদালত অবমাননার মামলা রয়েছে, এদিনও তার রায় দেয়নি আদালত। বিচারপতি হিমা কোহলি এবং বিচারপতি আহসানউদ্দিন আমানুল্লাহর বেঞ্চ বলেছে, রামদেব এবং বালকৃষ্ণকে আর ব্যক্তিগতভাবে আদালতে হাজিরা দিতে হবে না।

তার আগে, এদিন বিচারপতি কোহলি এবং বিচারপতি আমানুল্লাহর রোষের মুখে পড়তে হয় ডা.অশোকনকে। বেঞ্চ বলেছে, “আমরা আপনার কাছ থেকে আরও বেশি দায়িত্ববোধ আশা করেছিলাম। আদালতের বিরুদ্ধে আপনি এইভাবে আপনার অনুভূতি প্রকাশ করতে পারেন না।” ডা. অশোকানের নিঃশর্ত ক্ষমাও আদালত গ্রহণ করেনি। তাঁর হলফনামায় খুশি নয় বলে জানিয়ে বেঞ্চ তাঁকে সর্বজনীনভাবে ক্ষমা চাইতে বলেছে।

বিচারপতি কোহলি বলেন, “এই ধরনের ক্ষতিকারক বিবৃতির পর, আমাদের আপনার ক্ষমা গ্রহণ করা কি উচিত? আপনিই অপর পক্ষ সম্পর্কে অভিযোগ করেছিলেন যে তারা আদালতকে হেয় করছে। কিন্তু পরীক্ষার মুখে পড়ে, আপনি কী করলেন? আইএমএ-র সভাপতি হিসেবে আপনার আরও আত্মসংযম রাখা উচিত ছিল। আমরা আপনার মধ্যে সেটা দেখিনি।”

বিচারপতি আমানুল্লাহ বলেন, “ডা. অশোকন, আপনি এই দেশের নাগরিক। বিচারকরা ব্যাপক সমালোচনার সম্মুখীন হন। তারা কেন প্রতিক্রিয়া দেখান না? কারণ, ব্যক্তিগতভাবে আমাদের মধ্যে অহংবোধ নেই, আমরা উদার। আমাদের পদক্ষেপ নেওয়ার অধিকার আছে, কিন্তু আমরা খুব কমই তা ব্যবহার করি। কিন্তু তার মানে এই নয়, আপনি এই ধরনের মন্তব্য করে যাবেন। আপনি সোফায় বসে আদালত সম্পর্কে যা খুশি বলতে পারেন না। অন্য পক্ষ এই ধরনের মন্তব্য করলে আপনি কী করতেন! আপনি ছুটে আসতেন এই আদালতেই।”

শীর্ষ আদালতের নির্দেশ অনুসারে এদিন শুনানিতে উপস্থিত ছিলেন রামদেব এবং বালকৃষ্ণও। বিভ্রান্তিকর বিজ্ঞাপনগুলি প্রত্যাহার করে শপথনামা দাখিল করার জন্য, পতঞ্জলিকে তিন সপ্তাহ সময় দিয়েছে বেঞ্চ। বিচারপতি কোহলি বলেন, “পতঞ্জলি যোগের জন্য যা করেছে, তা ভাল। কিন্তু, পতঞ্জলির পণ্যগুলির বিষয়টা আলাদা।”

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *