Bolpur: কেষ্টগড়ে কাঞ্চনকে বেধড়ক মার, ছাপ্পা রুখতে গিয়েই 'আক্রান্ত' - Bengali News | Loksabha Election 2024 Allegation bjp candidate agent beaten badly at bolpur - 24 Ghanta Bangla News
Home

Bolpur: কেষ্টগড়ে কাঞ্চনকে বেধড়ক মার, ছাপ্পা রুখতে গিয়েই ‘আক্রান্ত’ – Bengali News | Loksabha Election 2024 Allegation bjp candidate agent beaten badly at bolpur

Spread the love

বোলপুরে বিজেপি নেতাকে মারধর। Image Credit source: TV9 Bangla

বোলপুর: কোথাও সংবাদমাধ্যমের উপর হামলা, কোথাও আবার বিরোধী এজেন্টকে মারধর, সোমবার চতুর্থ দফার ভোটে এমনই ছবি দেখা গিয়েছে বাংলার বিভিন্ন জায়গায়। নির্বাচন কমিশন অবশ্য জানিয়েছে, বিক্ষিপ্ত কিছু ঘটনা ছাড়া শান্তিপূর্ণ হয়েছে এ দফার ভোট। তবে বোলপুরে বিজেপির পোলিং এজেন্টকে বেধড়কের মারধরের অভিযোগ ঘিরে এদিন তোলপাড় হয়।

বোলপুরের ১২ নম্বর ওয়ার্ডের বিজেপি নেতা কাঞ্চন ঘোষ। বিজেপির পোলিং এজেন্ট ছিলেন তিনি। তাঁকেই বেধড়ক মারধর করার অভিযোগ উঠেছে তৃণমূলের এক নেতার লোকজনের বিরুদ্ধে। বোলপুরের হরগৌরীতলা এলাকায় তাঁকে বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ।

মারধরে একেবারে অচৈতন্য হয়ে পড়েন কাঞ্চন। বিজেপি কর্মীরাই একটি টোটোয় তুলে তাঁকে বোলপুর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যান। তবে সেখানে প্রাথমিক চিকিৎসার পর বোলপুর মহকুমা হাসপাতালে স্থানান্তরিত করা হয়। কাঞ্চন ঘোষের দাবি, “আমি বুথে বসেছিলাম। তৃণমূলের লোকেরা শেষবেলায় রিগিং করার চেষ্টা করে। আমি ওদের রিগিং করতে দিইনি বলে সেই রাগে আমাকে মারধর করে। সকলে মিলে মারধর করে আমাকে।”

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *