Satabdi Roy: কার্যত যেন সপাটে চড়! চতুর্দিকে পুলিশ-প্রার্থীর নিরাপত্তারক্ষী, শতাব্দীর সামনে চরম দুঃসাহসিকতার পরিচয় দিলেন সত্তরোর্ধ্ব বৃদ্ধা - Bengali News | Satabdi roy The old woman came in front of Shatabdi Ray's car and expressed her anger - 24 Ghanta Bangla News
Home

Satabdi Roy: কার্যত যেন সপাটে চড়! চতুর্দিকে পুলিশ-প্রার্থীর নিরাপত্তারক্ষী, শতাব্দীর সামনে চরম দুঃসাহসিকতার পরিচয় দিলেন সত্তরোর্ধ্ব বৃদ্ধা – Bengali News | Satabdi roy The old woman came in front of Shatabdi Ray’s car and expressed her anger

Spread the love

শতাব্দীর সামনে ক্ষোভ উগরে দেন এই বৃদ্ধাImage Credit source: TV9 Bangla

বীরভূম: বয়স প্রায় আশির কোঠায়। পরনে সাদা থান! মাথায় ঘোমটা টানা। দুঃসাহসী সেই বৃদ্ধা। ভোটের দিন, তপ্ত বীরভূম। আনাচ কানাচ থেকে বিক্ষিপ্ত অশান্তির খবর আসছে। বীরভূমের প্রার্থী শতাব্দী তখন গাড়িতে ভোট পরিদর্শনে বেরিয়েছেন। সঙ্গে রয়েছেন অনুগামী-নিরাপত্তারক্ষীরাও। আচমকাই ওই মহিলা এক্কেবারে শতাব্দী রায়ের গাড়ির সামনে চলে আসেন। সজোরে ব্রেক কষেন গাড়ি চালক। তারপরের ঘটনা একেবারেই অনাকাঙ্খিত। একেবারে শতাব্দী রায়ের বিরুদ্ধেই ক্ষোভ উগরে দেন ওই বৃদ্ধা। সরকারি কোনও ভাতাই না পাওয়ার অভিযোগ ওই বৃদ্ধার। আর ভোটের দিন সেই ক্ষোভই শতাব্দীর সামনে উগরে দেন ওই বৃদ্ধা।

শতাব্দী চাতরা প্রাথমিক বিদ্যালয়ে যাচ্ছিলেন। সেখানে যাওয়ার পথেই ওই বৃদ্ধার প্রশ্নের মুখোমুখি হন তিনি। বৃদ্ধার অভিযোগ, “সরকারি ভাতার কোনও টাকাই পাই না। সব টাকাই তোমার দলের কর্মীরা নিয়ে নেয়।” শতাব্দী যদিও ওই বৃদ্ধার প্রশ্নের কোনও উত্তরই দেননি।  কেবল বৃদ্ধার হাত ধরে চলে যান তিনি। যদিও ভোটের দিন এই ধরনের ঘটনায় স্বাভাবিকভাবেই অস্বস্তিতে প্রার্থী।

শতাব্দী রায় এর আগেও প্রচারে বেরিয়ে এক বৃদ্ধার প্রশ্নের মুখোমুখি হয়েছিলেন। তাঁকে পরিষেবা নিয়ে প্রশ্ন করতেই মেজাজ হারাতে দেখা গিয়েছিল শতাব্দীকে। ‘ইডিয়ট’ শব্দও প্রয়োগ করেছিলেন তিনি। তবে এবার মাথা ঠান্ডা রেখেই কোনও উত্তর না দিয়ে গাড়ি নিয়ে এগিয়ে যেতে দেখা গেল শতাব্দীকে।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *