'বউকে ফেরত দাও', শ্বশুর-শাশুড়ির বিরুদ্ধে বিদ্রোহ ডেকে বিদ্যুতের খুঁটিতে চড়ল যুবক! তারপর... - Bengali News | Madhya Pradesh Man Climbs Electric Pole Demanding to Return his Wife from In Law's House - 24 Ghanta Bangla News
Home

‘বউকে ফেরত দাও’, শ্বশুর-শাশুড়ির বিরুদ্ধে বিদ্রোহ ডেকে বিদ্যুতের খুঁটিতে চড়ল যুবক! তারপর… – Bengali News | Madhya Pradesh Man Climbs Electric Pole Demanding to Return his Wife from In Law’s House

Spread the love

স্ত্রীকে ফেরানোর দাবিতে বিদ্যুতের খুঁটিতে চড়ল যুবক।Image Credit source: Twitter

ভোপাল: স্ত্রী বাপের বাড়ি সেই যে গিয়েছে, আর ফেরার নাম নেই। ফোন করলেই স্ত্রী বলছেন, বাপের বাড়ি থেকে ছাড়ছে না। শেষমেশ যুবক নিজেই হাজির হলেন শ্বশুরবাড়িতে। পেলেন জামাই আদরও। কিন্তু সমস্য়া ওই এক, স্ত্রী তাঁর সঙ্গে বাড়ি আসবে না। বউকে ফিরে পেতে শেষে নিলেন চরম সিদ্ধান্ত। উঠে পড়লেন বিদ্যুতের খুঁটিতে।

ঘটনাটি ঘটেছে মধ্য প্রদেশের শিবপুরীতে। এক যুবক তাঁর স্ত্রীকে ফেরত পাওয়ার দাবিতে শ্বশুরবাড়ির সামনের বিদ্যুতের খুঁটিতে উঠে পড়লেন। জানা গিয়েছে, কয়েক মাস আগেই যুবকের সঙ্গে বামৌরকেলা গ্রামের এক যুবতীর বিয়ে হয়। বিয়ের পর কয়েক সপ্তাহ আগে ওই যুবতী তাঁর বাপেরবাড়িতে আসেন। কিন্তু তারপর আর ফেরেননি। স্বামী ফোন করলে যুবতী জানায়, বাড়ির লোক আসতে দিচ্ছে না।

প্রায় এক সপ্তাহ অপেক্ষা করার পরও স্ত্রী বাড়ি না ফেরায় শ্বশুরবাড়ি থেকে স্ত্রীকে ফিরিয়ে আনতে যান যুবক। তখন শ্বশুর-শাশুড়িও বলেন যে তাঁরা আরও কয়েকদিন মেয়েকে নিজেদের কাছে রাখতে চান। এদিকে, স্ত্রীর জন্য আকুল ওই যুবক। শেষমেশ শ্বশুরবাড়ির লোকজনদের রাজি করাতে বাড়ির বাইরে থাকা একটি বিদ্যুতের খুঁটির উপরে চড়ে বসেন।

গ্রামের বাসিন্দারাই প্রথমে ওই যুবককে দেখতে পান। তারা জিজ্ঞাসা করেন, কেন বিদ্যুতের খুঁটির উপরে উঠেছে সে? যুবক জানায়, তাঁর শ্বশুরবাড়ির লোকজনদের উপরে রাগ করেছেন। যতক্ষণ পর্যন্ত তাঁর স্ত্রীকে ফিরিয়ে না দেওয়া হবে, ততক্ষণ সে বিদ্যুতের খুঁটি থেকে নামবে না।

শেষে গ্রামের বাসিন্দারা ওই যুবকের স্ত্রী ও শ্বশুরবাড়ির লোকজনদের নিয়ে আসেন। গ্রামের সকলের সামনে আশ্বাস দেন যে যুবকের সঙ্গেই যাবেন তাঁর স্ত্রী। এরপর ওই যুবক বিদ্যুতের খুঁটি থেকে নেমে আসেন। বিপদ এড়াতে আগেই বিদ্যুতের সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছিল।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *