একটা হাত কাটা, শরীরে জায়গায় জায়গায় কামড়ের দাগ! নিজের সন্তানের সঙ্গে এ কী করলেন মা - Bengali News | Mother allegedly thrown her child to a crocodile infested river - 24 Ghanta Bangla News
Home

একটা হাত কাটা, শরীরে জায়গায় জায়গায় কামড়ের দাগ! নিজের সন্তানের সঙ্গে এ কী করলেন মা – Bengali News | Mother allegedly thrown her child to a crocodile infested river

Spread the love

কর্নাটক: সন্তান জন্ম থেকে মূক। তাই নিয়ে সংসারে দু’দিন অন্তর স্বামী-স্ত্রীর মধ্যে ঝামেলা লেগেই থাকত। আর সেই ঝামেলা থেকে মুক্তি পেতে অমানবিক সিদ্ধান্ত নিয়ে ফেললেন মহিলা। নিজের গর্ভে জন্ম দেওয়া সন্তানকে ছুড়ে ফেলে দিলেন কুমির ভর্তি নদীতে। কর্নাটকের এক গ্রামের ঘটনা। উত্তর কন্নড়ের দান্ডেলি তালুক গ্রামের বাসিন্দা সাবিত্রী ও রবিকুমার। দম্পতির তিন সন্তান। তাদের মধ্যে ৬ বছর বয়সি বড় ছেলে জন্ম থেকেই মূক। এই নিয়েই ঝামেলা লেগে থাকত দু’জনের। শেষে গতকাল সন্ধেয় বড় ছেলেকে গ্রাম-লাগোয়া খালের জলে ফেলে দেন মহিলা। এই খাল অদূরেই গিয়ে মিশেছে কালী নদীতে, যেখানে কুমির ভর্তি।

পুলিশ সূত্রে খবর, বড় ছেলের পরিস্থিতি নিয়ে মাঝে মধ্যেই ঝামেলা লেগে থাকত দম্পতির। আর যখনই ঝামেলা লাগত, তখনই সাবিত্রীর স্বামী তাঁকে বলতেন, ছেলেকে বাইরে ফেলে দেওয়ার জন্য। শনিবার সন্ধেয় সেই ঝামেলা চরমে পৌঁছায়। আর তারপরই বীতশ্রদ্ধ হয়ে সাবিত্রী নিয়ে ফেলেন চরম সিদ্ধান্ত। কুমির ভর্তি নদীর জলে ছুড়ে ফেলে দেন নিজের ছয় বছরের সন্তানকে। ঘটনার কথা জানাজানি হতে প্রতিবেশীরাই প্রথমে পুলিশে খবর দেন।

পুলিশ ঘটনাস্থলে গিয়ে সাবিত্রীর সন্তানকে খুঁজে বের করার চেষ্টা করে। ডুবুরি নামানো হয়। কিন্তু, অন্ধকার থাকার কারণে সে রাতে আর খুঁজে পাওয়া যায়নি ওই শিশুকে। শেষে রবিবার সকালে নদী থেকে শিশুর দেহ উদ্ধার করে পুলিশ। শরীরে তখন জায়গায় জায়গায় ক্ষত। কামড়ের দাগ। একটা হাত কাটা। যা থেকে স্পষ্ট, শিশুটিকে জলের মধ্যে কুমিরে কামড়েছে। পুলিশ দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে এবং স্বতোঃপ্রণোদিত মামলা রুজু করে তদন্ত শুরু করেছে। গ্রেফতার করা হয়েছে দম্পতিকেও।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *