দিল্লি পাবলিক স্কুল সহ ৬টি নামী স্কুল উড়িয়ে দেওয়ার হুমকি, চলছে চিরুণি তল্লাশি - Bengali News | Several Schools in Delhi Received Bomb Threat, Children Sent Home, Search Operation Continues - 24 Ghanta Bangla News
Home

দিল্লি পাবলিক স্কুল সহ ৬টি নামী স্কুল উড়িয়ে দেওয়ার হুমকি, চলছে চিরুণি তল্লাশি – Bengali News | Several Schools in Delhi Received Bomb Threat, Children Sent Home, Search Operation Continues

Spread the love

নয়া দিল্লি: সাতসকালেই বোমাতঙ্ক। একাধিক স্কুলে এল উড়ো ইমেল। সেই ইমেলে লেখা, কিছুক্ষণের মধ্যেই একের পর এক বিস্ফোরণে উড়িয়ে দেওয়া হবে স্কুলগুলি। খবর পেতেই সঙ্গে সঙ্গে বন্ধ করে দেওয়া হয় স্কুল। পড়ুয়াদের বাড়িতে ফেরত পাঠিয়ে দেওয়া হয়। একটি স্কুলে পরীক্ষা চলছিল, সেই পরীক্ষাও থামিয়ে দেওয়া হয়েছে।

জানা গিয়েছে, বুধবার সকালে দিল্লির ৬টি স্কুলে বোমাতঙ্ক ছড়ায়। চাণক্য়পুরীর সংস্কৃতি স্কুল, দিল্লি পাবলিক স্কুল, ময়ূর বিহারের মাদার মেরি স্কুলে উড়ো ইমেল আসে। বলা হয়, স্কুলগুলি উড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়। ইমেল পেতেই স্কুল কর্তৃপক্ষের তরফে পুলিশে খবর দেওয়া হয়।

পুলিশ আসতেই স্কুল খালি করে দেওয়া হয়। পড়ুয়াদের বাড়ি ফেরত পাঠিয়ে দেওয়া হয়। একটি স্কুলে পরীক্ষা চলছিল, মাঝপথে সেই পরীক্ষা থামিয়ে দেওয়া হয়।

বিস্তারিত আসছে…

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *