সাতসকালে বিধ্বংসী আগুন বড়বাজারে, ধোঁয়ায় ঢাকল গোটা এলাকা, লড়াই চালাচ্ছে দমকলের ১০টি ইঞ্জিন - Bengali News | Massive Fire Break Out in Kolkata's Bara bazar Godown, 10 Fire Tenders at Spot to Control Fire - 24 Ghanta Bangla News
Home

সাতসকালে বিধ্বংসী আগুন বড়বাজারে, ধোঁয়ায় ঢাকল গোটা এলাকা, লড়াই চালাচ্ছে দমকলের ১০টি ইঞ্জিন – Bengali News | Massive Fire Break Out in Kolkata’s Bara bazar Godown, 10 Fire Tenders at Spot to Control Fire

Spread the love

বড়বাজারে বিধ্বংসী আগুন।Image Credit source: TV9 বাংলা

কলকাতা: সপ্তাহের শুরুতেই বড় বিপত্তি। বিধ্বংসী আগুন লাগল বড়বাজারে। বড়বাজারের একটি গুদামে আগুন লেগেছে। এক ঘণ্টারও বেশি সময় ধরে জ্বলছে আগুন। ধোঁয়ায় ঢেকেছে গোটা এলাকা। ঘটনাস্থলে ইতিমধ্যেই পৌঁছেছে দমকলের ১০টি ইঞ্জিন। চলছে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা। অগ্নিকাণ্ডে এখনও অবধি হতাহতের কোনও খবর মেলেনি।

এ দিন সকালে বড়বাজারের একটি গুদামে আগুন লাগে। বহু দাহ্য পদার্থ মজুত ছিল ওই গুদামে, এমনটাই জানা গিয়েছে। এমনিতেই ঘিঞ্জি এলাকা বড়বাজার, তার উপর দাহ্য পদার্থ মজুত থাকায় আগুন আরও ছড়িয়ে পড়ার আশঙ্কা। তবে আগুন যাতে বেশি ছড়িয়ে পড়তে না পারে এবং ভয়াবহ আকার না নেয়, তার জন্য সমানে চেষ্টা করছে দমকল বাহিনী। একসঙ্গে ১০টি ইঞ্জিন কাজ চালাচ্ছে।

এখনও ক্ষয়ক্ষতির আন্দাজ করা যায়নি। তবে বেশ কয়েকটি দোকানেও আগুন ছড়িয়ে পড়ায়, ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *