ভোটের মাঝেই কংগ্রেসে বড় ধাক্কা, ইস্তফা দিলেন দিল্লি কংগ্রেস প্রধান - Bengali News | Delhi Congress Chief Arvinder Singh Lovely Resigned from the Post citing Alliance with Aam Aadmi Party & Party's Internal Rift - 24 Ghanta Bangla News
Home

ভোটের মাঝেই কংগ্রেসে বড় ধাক্কা, ইস্তফা দিলেন দিল্লি কংগ্রেস প্রধান – Bengali News | Delhi Congress Chief Arvinder Singh Lovely Resigned from the Post citing Alliance with Aam Aadmi Party & Party’s Internal Rift

Spread the love

দিল্লি কংগ্রেস প্রধান পদ থেকে ইস্তফা।

নয়া দিল্লি:  লোকসভা নির্বাচনের মাঝেই বড় ধাক্কা। কংগ্রেস সভাপতির পদ ছাড়লেন অরবিন্দর সিং লাভলি। দিল্লিতে আম আদমি পার্টির সঙ্গে কংগ্রেসের জোট বাধার কারণেই ক্ষোভে তিনি ইস্তফা দিয়েছেন বলে জানা গিয়েছে।

রবিবার, ২৮ এপ্রিলের সকালেই অরবিন্দর সিং লাভলি জানান তিনি কংগ্রেসের দিল্লি শাখার সভাপতির পদ থেকে ইস্তফা দিচ্ছেন। তিনি বলেন যে দিল্লির কংগ্রেস কর্মীদের স্বার্থরক্ষা করতে পারেননি তিনি। তাই দলের সভাপতির পদে থাকার আর কোনও কারণ দেখছেন না তিনি।

কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়্গেকে লেখা চিঠিতে অরবিন্দর লিখেছেন, “যে দল কংগ্রেসের বিরুদ্ধে মিথ্যা দুর্নীতির অভিযোগ এনে তৈরি হয়েছে, তাদের সঙ্গে জোটের সম্পূর্ণ বিরোধী ছিল দিল্লি কংগ্রেস ইউনিট। এরপরও দল সিদ্ধান্ত নেয় দিল্লিতে আপের সঙ্গে জোট বাধার।”

কংগ্রেস নেতার আরও অভিযোগ, তাঁকে কাজে বাধা দেওয়া হয়েছে। দিল্লির কংগ্রেস প্রধান হিসাবে তাঁর নেওয়া একাধিক সিদ্ধান্ত দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক বাতিল বা খারিজ করে দিতেন। কংগ্রেসের দিল্লি ইউনিটে কাউকে নিয়োগ করতেও দেওয়া হয়নি।

কানাইয়া কুমার ও উদিত রাজের উদাহরণ টেনে তাঁর আরও অভিযোগ, লোকসভা নির্বাচনে এমন প্রার্থী দাঁড় করানো হয়েছে, যারা দিল্লির কংগ্রেস ইউনিটের কাছে সম্পূর্ণ অপরিচিত।

প্রসঙ্গত, গত বছরের অগস্ট মাসে অরবিন্দর সিং লাভলিকে দিল্লি কংগ্রেসের সভাপতি হিসাবে নিয়োগ করা হয়েছিল।

দিল্লিতে মোট ৭টি লোকসভা কেন্দ্র রয়েছে। কংগ্রেস ও আম আদমি পার্টি প্রথমে ৭টি আসনে একাই লড়াই করার কথা বললেও, শেষ অবধি ইন্ডিয়া জোটের স্বার্থে ৪:৩ আসন ভাগাভাগির ফর্মূলায় রাজি হয়। কেজরীবালের আপ লড়ছে ৪টি আসনে এবং কংগ্রেস ৩টি আসনে লড়ছে।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *