DC vs MI, IPL 2024: ১১ চার, ৬ ছক্কা! বুমরা-হার্দিকদের হাই ‘জ্যাক’ করলেন সৌরভের টিমের নতুন হিরে – Bengali News | DC opener Jake Fraser McGurk equals own record with 15 ball half century against Mumbai Indians in IPL 2024
DC vs MI, IPL 2024: ১১ চার, ৬ ছক্কা! বুমরা-হার্দিকদের হাই ‘জ্যাক’ করলেন সৌরভের টিমের নতুন হিরে
Image Credit source: BCCI
কলকাতা: এ যেন জ্যাক অ্যান্ড জিল! আরও বলা যায় ‘ছোটা প্যাকেট, বড়া ধামাকা’। দিল্লি ক্যাপিটালসের তরুণ তুর্কি জ্যাক ফ্রেজার ম্যাকগুরুক এখন সোশ্যাল মিডিয়ায় ট্রেন্ডিংয়ে। আর হবেন নাই বা কেন। জসপ্রীত বুমরার মতো বিশ্বমানের বোলারের প্রথম ডেলিভারিতে যে ছক্কা হাঁকানোর ক্ষমতা দেখাতে পারেন, তিনি আর কত কী-ই না পারেন! ১১টি চার, ৬টি ছক্কা দিয়ে রানের পাহাড়ের ভিত গড়লেন দিল্লি ক্যাপিটালসের ওপেনার।
দিল্লি টিমের দুই ক্রিকেটার এখন ক্রিকেট মহলে বিশেষ আলোচনায়। এক, ক্যাপ্টেন ঋষভ পন্থ এবং দুই, তরুণ তুর্কি জ্যাক ফ্রেজার ম্যাকগুরুক। চলতি আইপিএলে দিল্লির হয়ে প্রথম দিকের ম্যাচগুলোতে খেলার সুযোগ পাননি ২২ বছরের জ্যাক। এরপর লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে আইপিএল ডেবিউ হয় তাঁর। সব মিলিয়ে এখনও অবধি আইপিএলে ৫টি ম্যাচ খেলেছেন। তাতে রয়েছে ৩টি হাফসেঞ্চুরিও। আজ যদি আর কিছুক্ষণ ক্রিজে থাকতে পারতেন, তা হলে আইপিএলে জ্যাকের প্রথম সেঞ্চুরিও হয়ে যেত।
ঘরের মাঠে মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে আজ দিল্লির নতুন ওপেনিং জুটি দেখা গেল। জ্যাক ফ্রেজার ম্যাকগুরুকের সঙ্গে ওপেন করেন অভিষেক পোড়েল। ওপেনিং জুটিতে ৪৬ বলে ১১৪ রান তোলেন অভিষেক ও জ্যাক।