CM Mamata Banerjee on Sandeshkhali: ‘যেন যুদ্ধ চলছে…’, সন্দেশখালি ইস্যুতে ক্ষুব্ধ মমতা – Bengali News | CM Mamata Banerjee on Sandeshkhali: CM Mamata Banerjee got Angry on Sandeshkhali and cental NSG Team
আসানসোলে মমতা বন্দ্যোপাধ্যায়Image Credit source: Facebook
আসানসোল: ‘ভোটের বাংলায় আতঙ্ক তৈরির ছক করছে বিজেপি।’ সন্দেশখালি ইস্যু নিয়ে এ প্রসঙ্গে আগেই মুখ খুলেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ ভোটের প্রচারে আসানসোল গিয়ে আরও একবার সরব হলেন তৃণমূল সুপ্রিমো। বললেন, “কেন এখানে চকোলেট বোমা ফাটলেও আপনারা এনআইএ, সিবিআই, এনএসজি-কে ডেকে আনেন।”
বিভিন্ন ইস্যুতে কেন্দ্র সরকারকে আক্রমণ করতে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “কেন এত মিথ্যা কথা বলেন আপনারা?” তারপরই সন্দেশখালির প্রসঙ্গ তুলে ধরে তিনি বলেন, “এক তরফা ভাবে চলে এল। রাজ্য পুলিশকে জানালো না। কেউ জানতেই পারল না কী কী মিলেছে। কোথা থেকে মিলেছে। এটাও তো হতে পারে ওরা গাড়ি করে নিয়ে এসেছে। কোনও প্রমাণ নেই ওইগুলো ওইখানে ছিল।”
এ দিন, এক্স হ্যান্ডেলেও সরব হয়েছিলেন মুখ্যমন্ত্রী। বলেছিলেন, ” অর্থ ও পেশিশক্তি প্রয়োগ করে ভোটে খেলা ঘোরাতে চাইছে বিজেপি।” বিজেপি-র সাংসদ শমীক ভট্টাচার্য বলেন, “রয়্যাল বেঙ্গল টাইগার ভয় পায় বা কাউকে নালিশ করে এরম কখনও শুনিনি। মুখ্যমন্ত্রী বলছেন তিনি রয়্যাল বেঙ্গল টাইগার। বাঘ-হরিণ-জিরাফ-গন্ডারের কাছে নালিশ জানায় শুনিনি। বাঘ গর্জন করে। কারোর কাছে অভিযোগ করে না। এটাই তো আমাদের জানা। এর থেকে প্রমাণ হচ্ছে তৃণমূল ভয় পেয়েছে। আতঙ্কিত। পরাজয় আসন্ন ওদের।”