Lok Sabha Election 2024 LIVE Updates: দ্বিতীয় দফার ভোটগ্রহণ আজ, অগ্নিপরীক্ষার মুখে রাহুল-শশী থেকে হেমা-তেজস্বী - Bengali News | Lok Sabha Election 2024 Phase 2 Voting Live News and Updates in Bangla BJP Congress polling percentage Latest New - 24 Ghanta Bangla News
Home

Lok Sabha Election 2024 LIVE Updates: দ্বিতীয় দফার ভোটগ্রহণ আজ, অগ্নিপরীক্ষার মুখে রাহুল-শশী থেকে হেমা-তেজস্বী – Bengali News | Lok Sabha Election 2024 Phase 2 Voting Live News and Updates in Bangla BJP Congress polling percentage Latest New

Spread the love

দ্বিতীয় দফার ভোট গ্রহণ আজ।Image Credit source: PTI

চড়ছে ভোটের পারদ। লোকসভা নির্বাচনের দ্বিতীয় দফার ভোট গ্রহণ আজ। ১৩টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের মোট ৮৮টি লোকসভা আসনে ভোট গ্রহণ হবে আজ। সকাল ৭টা থেকে শুরু ভোট গ্রহণ, চলবে সন্ধে ৬টা অবধি। এই দফায় যেমন কেরলের ২০টি আসনেই ভোট গ্রহণ হবে, তেমনই কর্নাটকের ১৪টি আসন, রাজস্থানের ১৩ আসন, উত্তর প্রদেশ ও মহারাষ্ট্রের ৮টি করে আসনে ভোট গ্রহণ হবে। পাশাপাশি মধ্য প্রদেশের ৭টি আসন, অসম ও বিহারের ৫টি করে আসন, বাংলা ও ছত্তীসগঢ়ের ৩টি করে আসনে ভোট হবে। জম্মু-কাশ্মীর, মণিপুর ও ত্রিপুরাতেও ১টি করে আসনে ভোট আজ। দ্বিতীয় দফায় তারকা প্রার্থীদের মধ্যে রয়েছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী, শশী থারর, কেসি বেণুগোপাল, ভূপেশ বাঘেল, অশোক গেহলটের ছেলে বৈভব গেহলট। অন্যদিকে, বিজেপির প্রার্থীদের মধ্যে কেন্দ্রীয় মন্ত্রী রাজীব চন্দ্রশেখর, হেমা মালিনী, অরুণ গোভিল, তেজস্বী সূর্য ও ওম বিড়লা।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *