BJP Candidate: ভোটের পরদিনই বিজেপি প্রার্থীর মৃত্যু, 'অপূরণীয় ক্ষতি', লিখলেন মুখ্যমন্ত্রী - Bengali News | Loksabha Election 2024 UP Moradabad Bjp loksabha Candidate sarvesh singh dies at 71 - 24 Ghanta Bangla News
Home

BJP Candidate: ভোটের পরদিনই বিজেপি প্রার্থীর মৃত্যু, ‘অপূরণীয় ক্ষতি’, লিখলেন মুখ্যমন্ত্রী – Bengali News | Loksabha Election 2024 UP Moradabad Bjp loksabha Candidate sarvesh singh dies at 71

Spread the love

মোরাদাবাদের বিজেপি প্রার্থী সর্বেশ সিং।

উত্তর প্রদেশ: ভোটের পরদিনই প্রয়াত হলেন বিজেপির প্রার্থী। শনিবার শেষ নিঃশ্বাস ত্যাগ করেন উত্তর প্রদেশের মোরাদাবাদের প্রার্থী সর্বেশ সিং (৭১)। দীর্ঘদিন ধরেই অসুস্থ ছিলেন তিনি। দিল্লির এইমস-এ (AIIMS) চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তাঁর। উত্তর প্রদেশের বিজেপি প্রধান ভূপেন্দ্র চৌধুরী সংবাদসংস্থা পিটিআইকে এই খবর জানিয়েছেন।

শুক্রবার দেশজুড়ে শুরু হয়েছে সাত দফার লোকসভা ভোট। প্রথম দফায় উত্তর প্রদেশের ৮ আসনে ভোট ছিল। এরমধ্যে ছিল মোরাদাবাদও। শারীরিক অসুস্থতার কারণে ভোটপ্রচারেও নামতে পারেননি সর্বেশ সিং। সংবাদসংস্থার খবর, গলায় কোনও সমস্যা দেখা দিয়েছিল বর্ষীয়ান এই রাজনীতিকের। অস্ত্রোপচারও করতে হয়। দিল্লির এইমসে চেকআপের জন্য গিয়েছিলেন।

উত্তর প্রদেশের ৮০টি আসনের মধ্যে মোরাদাবাদ অন্যতম। ২০১৪ সাল থেকে ২০১৯ সাল পর্যন্ত এই কেন্দ্রে সাংসদ ছিলেন সর্বেশ সিং। ২০১৯ সালে সমাজবাদী পার্টির এসটি হাসান এই কেন্দ্র থেকে জেতেন। তবে ২০২৪-এও বিজেপি সর্বেশেই ভরসা রাখে। প্রাক্তন সাংসদের মৃত্যুতে শোক প্রকাশ করেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। আদিত্যনাথ লেখেন, ‘ বিজেপি পরিবারের জন্য অপূরণীয় ক্ষতি। পরিবারের প্রতি আমার সমবেদনা রইল।’

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *