AC নেই? কুছ পরোয়া নেহি, এই ট্রিকসে ৪২ ডিগ্রিতেও ঘর থাকবে ঠান্ডা ঠান্ডা কুল কুল – Bengali News | Follow These Tricks to Keep Your Room Cool in this Summer Without AC
যাদের বাড়িতে এসি নেই, তাদের কিন্তু চিন্তার কারণ নেই। এই গরমে কষ্ট পেতে হবে না আর। শুধু তার জন্য মানতে হবে কয়েকটি ট্রিকস। প্রথমেই বাড়িতে ব্যবহার করুন এনার্জি এফিসিয়েন্ট ফ্যান। এই আধুনিক ফ্যান একদিকে যেমন বিদ্যুৎ সঞ্চয় করে, তেমনই আবার ঘর ঠান্ডাও করে সহজে। এই ফ্যানের আরেকটি সুবিধা হল, বেশিক্ষণ চললেও, ফ্যান থেকে বেশি তাপ বা হিট উৎপাদন হয় না।