Kolkata Airport: বিমানযাত্রীর ব্যাগেই ‘গুপ্তধন’, কলকাতা বিমানবন্দরে শোরগোল - 24 Ghanta Bangla News
Home

Kolkata Airport: বিমানযাত্রীর ব্যাগেই ‘গুপ্তধন’, কলকাতা বিমানবন্দরে শোরগোল

Spread the love

Kolkata Airport: বিমানযাত্রীর ব্যাগেই ‘গুপ্তধন’, কলকাতা বিমানবন্দরে শোরগোল

কলকাতা: বিমানবন্দরে যাত্রীর কাছ থেকে বিপুল পরিমাণে নগদ টাকা উদ্ধার হল। নগদ সাড়ে ১১ লক্ষ টাকা বাজেয়াপ্ত করেছে তারা। আগরতলা থেকে কলকাতা বিমানবন্দরে নামার পর শনিবার ভোররাতে ওই যাত্রীর লাগেজ থেকে টাকা উদ্ধার হয়। কেন এত টাকা নগদ আনা হচ্ছিল জবাব দিতে পারেননি জয়দেব পাল নামে ওই ব্যক্তি। আয়কর দফতরের এয়ারপোর্ট ইন্টেলিজেন্স ইউনিট বাজেয়াপ্ত করেছে এই টাকা। নির্বাচনের জন্য টাকা আনা হচ্ছিল কি না সেটাও খতিয়ে দেখা হচ্ছে।

ভোটের আবহে প্রচুর বেআইনি আর্থিক লেনদেনের অভিযোগ ওঠে। এবার প্রথম থেকেই কড়া অবস্থানে নির্বাচন কমিশন। আয়কর দফতরও কড়া নজরদারি রেখেছে। কিছুদিন আগেই সোনা উদ্ধার হয়, তার আগে উদ্ধার হয় হিরে।

গত মাসেই নির্বাচন কমিশন ভোটবাংলা থেকে উদ্ধার হওয়া অর্থ, লিকার, সোনার তালিকা প্রকাশ করেছিল। ৩০ মার্চ অবধি উদ্ধার হওয়া নগদ টাকার পরিমাণ ৭.৮৭ কোটি টাকা। ১২,৬৯,১৯৪.৯৩ লিটার লিকার উদ্ধার হয় যার মূল্য প্রায় ৩৩.৮৬ কোটি টাকা। কমিশন জানিয়েছিল, ভোটের সময় কোনওরকম বেআইনি লেনদেন, পাচার, অবৈধ কার্যকলাপ রুখতে তারা বদ্ধপরিকর। প্রয়োজনীয় সমস্ত ব্যবস্থা নেওয়া হবে। চলবে নজরদারি।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *