CM Mamata Banerjee: নাম না করে নিশীথকে গুন্ডা-কচি ‘হোম মিনিস্টার’ বললেন মমতা – Bengali News | CM Mamata Banerjee: CM Mamata Banerjee in Coochbehar for campaign of coochbehar TMC Candidate
মমতা বন্দ্যোপাধ্যায়। Image Credit source: Facebook
ভোটের প্রচারে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার কোচবিহারে জনসভা করেন তিনি। কোচবিহার লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী জগদীশ চন্দ্র বাসুনিয়ার সমর্থনে উত্তরবঙ্গে গিয়েছেন মমতা।
এক নজরে সকল আপডেট
- মমতা: শীতলকুচিতে রোজ সিবিআই, এনআইএ-কে নিয়ে ঘুরে বেড়াচ্ছে। এটা বিজেপির কাজ।
- মমতা: NIA-কে দিয়ে মেয়েদের অসম্মান করেন, সংখ্যালঘুদের ভয় দেখায়। আর কোটি টাকা ডিল করে। খবর আমিও রাখি। ওদের মেশিনারি আছে, আমারও আছে।
- মমতা: আমার কাছে লেখা আছে। চ্যালেঞ্জ করলে কেস দিয়ে দেব। এদের স্বরাষ্ট্রমন্ত্রী? আর তৃণমূল চোর? লজ্জা করে না বলতে? তোমার প্রার্থী গুন্ডা
- মমতা: ভোটের সময় ভোট চাইতে চলে আসে দিল্লি থেকে। ভোট হয়ে গেলে আর মনে রাখে না। আমাদের বাসুনিয়া সাহেব নিপাট ভদ্র লোক। আর বিজেপি প্রার্থী দিয়েছে কাকে? দানব দস্যু। কত কেস আছে তার বিরুদ্ধে। বিএসএফ, পুলিশের একাংশ, আর চোরা কারবারিদের সঙ্গে সম্পর্ক রেখে বোমাবাদজি করেন। শীতলকুচিতে পুলিশকে দিয়ে গুলি চালিয়ে পাঁচজনকে হত্যা করেছিল। এর মদতে গরুপাচার, আর্থিক তছরুপের অভিযোগ। এর বিরুদ্ধে কোনও অভিযোগ নেই। তিনি যে কোচি হোম মিনিস্টার।