Shankudeb Panda: 'তিনটে কাকু ঘুরতে নিয়ে যাবে বলে আনে, ঝুুপড়িতে রাখে, টোস্ট খাওয়ায়', ডায়মন্ড হারবারে বিজেপি কর্মীর নিখোঁজ ছেলে উদ্ধার পুরীতে - Bengali News | Shankudeb Panda: Son of BJP worker missing from Diamond Harbor rescued in Puri - 24 Ghanta Bangla News
Home

Shankudeb Panda: ‘তিনটে কাকু ঘুরতে নিয়ে যাবে বলে আনে, ঝুুপড়িতে রাখে, টোস্ট খাওয়ায়’, ডায়মন্ড হারবারে বিজেপি কর্মীর নিখোঁজ ছেলে উদ্ধার পুরীতে – Bengali News | Shankudeb Panda: Son of BJP worker missing from Diamond Harbor rescued in Puri

Spread the love

খোঁজ মিলল ডায়মন্ড হারবারের শিশুরImage Credit source: TV9 Bangla

কলকাতা: ডায়মন্ড হারবারের বিজেপি পঞ্চায়েত সদস্যর নিখোঁজ ছেলের খোঁজ মিল পুরীতে। ১০ দিন ধরে নিখোঁজ ছিল ডায়মন্ড হারবারে লোকসভা কেন্দ্রের সাতগাছিয়ায় বিজেপির পঞ্চায়েত সদস্য কৌশিক খাঁড়ার নাবালক ছেলে। নিখোঁজ শিশুর বাবা-মাকে নিয়ে বুধবারই সাংবাদিক বৈঠক করেন বিজেপি নেতা শঙ্কুদেব পণ্ডা। হাইকোর্টেরও দ্বারস্থ হন তিনি। অভিযোগ, নাবালককে অপহরণ করেছে তৃণমূল। আর তৃণমূলে যোগ না দিলে তাকে ছাড়াও হবে না বলে হুমকি দেওয়া হয়েছে। এমনকি পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগ উঠেছে। কিন্তু এবার সেই ছেলেরই খোঁজ মিলল পুরীতে।

শুঙ্কুদেব পণ্ডা সাংবাদিক বৈঠর করে দাবি করেন, বৃহস্পতিবার রাতে নিখোঁজ শিশুর পরিবারের কাছে একটি অচেনা নম্বর থেকে ফোন আসে। বলা হয়, এক নাবালককে খুঁজে পাওয়া গিয়েছে, উপযুক্ত পরিচয়পত্র দেখিয়ে তাকে নিয়ে যেতে। সেই ফোন পেয়েই বিজেপির-এক প্রতিনিধি শিশুর বাবা-মাকে নিয়ে গাড়িতে পুরীর উদ্দেশে রওনা দেন। শঙ্কুদেব পণ্ডা জানিয়েছেন, ছেলেকে খুঁজে পেয়েছেন তাঁরা। কিন্তু কীভাবে ওই নাবালক পৌঁছল পুরীতে?

প্রথম থেকেই শুঙ্কুদেব ও পরিবার অভিযোগ করছিলেন, তৃণমূল অপহরণ করছে ওই শিশুকে। এমনকি সে বিষয়ে নোদাখালি থানায় অভিযোগ জানাতে গেলে পুলিশ ‘বুচাং’ ও ‘জাহাঙ্গির’ নামে দুজনের নাম করে। বলা হয়, যাতে পরিবার তাদের কাছ থেকে অনুমতি নিয়ে আসে। শঙ্কু এহেন দাবি করার ২৪ ঘণ্টার মধ্যেই খোঁজ মিলল শিশুর। ওই শিশুর বক্তব্য, “তিনটে কাকু ঘুরতে যাবি বলে নিয়ে চলে এসেছিল। ঝুপড়িতে রেখেছিল। পাউরুটি টোস্ট খেয়েছি।”

শঙ্কুর অভিযোগ, “বাচ্চাটি এখন ট্রমায় আছে। তৃণমূল চাপ দিয়ে বাচ্চাটিকে হাতে নিতে চাইছে। দায়িত্ব নিয়ে বলছি, পুরোটা তৃণমূল করেছে।”  বিষয়টি জাতীয় শিশু সুরক্ষা কমিশনে জানানো হবে বলে জানিয়েছেন শঙ্কু। পাশাপাশি শুক্রবারই এই মামলার শুনানি রয়েছে হাইকোর্টে। শিশুটি কীভাবে পুরীতে পৌঁছল? আদৌ এর পিছনে কী রহস্য, সে বিষয়ে খতিয়ে দেখতে কেন্দ্রীয় এজেন্সির তদন্তের দাবি জানাচ্ছেন শঙ্কু।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *