Nitish Kumar: নীতীশের নয়া কাণ্ড, ৫৪৩ আসনের লোকসভায় ৪০০০ আসনে জেতার দাবি! হাসি চাপতে পারলেন না সমর্থকরাও – Bengali News | Bihar CM Nitish Kumar Goof Up, Tells NDA will Win in 4000 seats instead of 400, Faces Trolling Ahead of Lok Sabha Election 2024
পটনা: দেশের সবথেকে বেশিবার শপথ নেওয়া মুখ্যমন্ত্রীর রেকর্ড রয়েছে তাঁর। কিন্তু বিহারের দাপুটে নেতা প্রায়সময়ই ‘হাসির পাত্র’ হয়ে যান তাঁর উল্টো-পাল্টা মন্তব্য়ের কারণে। কখনও জোটসঙ্গী কে, তা গুলিয়ে ফেলেন, কখনও আবার দলের প্রশংসার জায়গায় ভুল কথা বলে ফেলেন। এবার লোকসভা নির্বাচনের আসন সংখ্যাও গুলিয়ে ফেললেন বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার (Nitish Kumar)। বললেন, আসন্ন লোকসভা নির্বাচনে ৪ হাজারেরও বেশি আসনে জয়ী হবে ন্যাশনাল ডেমোক্রাটিক অ্যালায়েন্স বা এনডিএ। এদিকে, লোকসভা নির্বাচনে আসন সংখ্যা তো ৫৪৩!
এবারের লোকসভা নির্বাচনে বিজেপির প্রচারে স্লোগান, “আব কি বার, ৪০০ পার”। সেই প্রচারের সুরেই বলতে গিয়েছিলেন বিহারের মুখ্যমন্ত্রী তথা জেডিইউ নেতা নীতীশ কুমার। কিন্তু মুখ ফসকে প্রথমে তিনি ৪ লাখ বলেন। পরে থেমে গিয়েও সেই ভুল সংখ্য়াই বলেন। ৪০০-র বদলে ৪০০০ সাংসদ নির্বাচিত হবে এনডিএ-র, এমনটাই বলে ফেলেন। মঞ্চে সেই সময় উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও।
400 पार तो सुना था लेकिन अपना गजेरी चाचा @NitishKumar ने तो 4000 पार का नारा दे दिया है। ये क्या है? pic.twitter.com/NkrixMm8g7
— Surya Raj (@SuryaRa14577566) April 8, 2024
নীতীশের এই ভুল বলা নিয়ে সঙ্গে সঙ্গেই সোশ্যাল মিডিয়ায় ট্রোলিং শুরু হয়ে গিয়েছে। কেউ কেউ কটাক্ষ করে বলেছেন, নীতীশ কুমার এতবার জোট বদল করেছেন যে লোকসভায় আসন সংখ্যা কত, তা-ই ভুলে গিয়েছেন।
প্রসঙ্গত, লোকসভায় মোট ৫৪৫টি আসন রয়েছে। এর মধ্যে ৫৪৩টি আসনে নির্বাচন হচ্ছে।