রাহাকে ফেলে কার সঙ্গে লং ড্রাইভ? ক্যামেরায় ধরা পড়তেই মেজাজ হারালেন - Bengali News | Ranbir Kapoor Gives A Ride To Alia In His New Car Worth Rs. 8 Crores - 24 Ghanta Bangla News
Home

রাহাকে ফেলে কার সঙ্গে লং ড্রাইভ? ক্যামেরায় ধরা পড়তেই মেজাজ হারালেন – Bengali News | Ranbir Kapoor Gives A Ride To Alia In His New Car Worth Rs. 8 Crores

Spread the love

আলিয়া ভাট ও রণবীর কাপুর, বলিউডের অন্যতম চর্চিত জুটি। যাঁদের নিয়ে সোশ্যাল মিডিয়ায় নিত্য নানা খবর সামনে উঠে আসতে দেখা যায়। পাপারাৎজিদের চোখ আটকে যাঁদের প্রতিটা পদক্ষেপে। একটা সময় আলিয়া কেরিয়ারের শুরু থেকে একাধিকবার কটাক্ষের শিকার হলেও কিছুদিনের মধ্যেই তিনি নিজেকে প্রমাণ করেছেন। অভিনয় দক্ষতার মাধ্যমে বারবার সেরার সেরা হয়ে উঠেছেন। তবুও কোথাও গিয়ে যেন আলিয়ার মনে আক্ষেপ থেকেই গিয়েছে। শেষ সিজনে কফি উইথ করণ শোয়ে তাঁকে উপস্থিত হতে দেখা যায়। সেখানেই তিনি রাহাকে নিয়ে মুখ খুলতে গিয়ে একাধিক তথ্য প্রকাশ্যে এনেছিলেন। কেরিয়ার যখন মধ্যগগণে তখন বিয়ে করেছেন, সন্তান নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। তাঁর কথায়, তিনি ব্যক্তিজীবনে যে সিদ্ধান্তই নিন না কেন, অনেকেই সেই বিষয় প্রশ্ন তোলেন। তিনি তা মোটেও পছন্দ করেন না। তিনি এই বিষয়টা থেকে নিজেকে সরিয়ে রাখতে চেয়েছেন বরাবরই।

আলিয়ার কথায়, যখন তিনি অন্তঃসত্ত্বা হলেন, তখন যেভাবে সকলকে প্রশ্ন করা হয়েছিল তাঁর সন্তান নেওয়ার সিদ্ধান্ত নিয়ে, তখনই কোথাও গিয়ে যেন তিনি অবাক হয়েছিলেন। তবে তিনি যে সবটা একা হাতে দিব্যি সামলাচ্ছেন, সে বিষয় কোনও সন্দেহ নেই বর্তমানে। সন্তান সামলানোর পাশাপাশি দিব্যি অভিনয় করে চলেছেন তাঁরা। পাশাপাশি বিভিন্ন অনুষ্ঠানে যোগ দেওয়া, পার্টিতে অংশ নেওয়া খামতি নেই কোথাও। তবে কেন তালিকা থেকে প্রেম উধাও হবে?

এবার অন্য মুডে ধরা দিলেন রণবীর কাপুর ও আলিয়া ভাট। সদ্য নতুন গাড়ি কিনেছেন রণবীর কাপুর। দাম ৮ কোটি। সেই গাড়িতে করে এবার স্ত্রীকে নিয়ে নিজে লং ড্রাইভে বেরিয়ে পড়লেন কাপুর সন। নিজে হাতে ধরে স্টেয়ারিং, পাশে বসে আলিয়া। ছোট্ট আলিয়া যদিও এই  ট্রিপের অংশ হল না। বরং তাকে বাড়িতে রেখেই খানিকটা সময় নিজেদের মতো করে কাটাতে বেরিয়ে পড়লেন এই জুটি। যদিও পাপারাৎজিরা ছবি তুলতে ছেঁকে ধরায় মোটেও খুশি হলেন না রণবীর। একপ্রকার বিরক্ত হয়েই বলে বসলেন, ‘ভেতরেই চলে এসো…’।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *