SRH vs CSK, IPL 2024: অরেঞ্জ আর্মির বিরুদ্ধে ধোনি ধামাকা দেখার অপেক্ষা, মো-কে ফেরাল চেন্নাই – Bengali News | Sunrisers Hyderabad captain Pat Cummins won toss and elected to field first against CSK in IPL 2024
অরেঞ্জ আর্মির বিরুদ্ধে ধোনি ধামাকা দেখার অপেক্ষা, মো-কে ফেরাল চেন্নাইImage Credit source: X
কলকাতা: কমলা রং যখন মিলেমিশে একাকার হবে হলুদে… আজ সেই দিন। হায়দরাবাদের উপ্পল স্টেডিয়ামে আইপিএলের ম্যাচে আজ মুখোমুখি মহেন্দ্র সিং ধোনি, প্যাট কামিন্সরা। দুটো টিমই নিজেদের শেষ ম্যাচ হেরেছে। ফলে স্বাভাবিকভাবেই কামিন্সের অরেঞ্জ আর্মি এবং ঋতুরাজ গায়কোয়াড়ের ইয়েলোব্রিগেড জয়ের সারণিতে ফিরতে চায়। উপ্পলে ধোনির (MS Dhoni) ভক্তদের ঢল নেমেছে। সেখানকার আকাশে এখন থেকেই উড়ছে হলুদ আবির। নিজামের শহরের টিম সানরাইজার্স হায়দরাবাদ চায় হলুদ আর্মিকে হারিয়ে পয়েন্ট টেবলে উন্নতি করতে। শুক্রবার আইপিএলের (IPL) ১৮তম ম্যাচ। ইতিমধ্যেই আইপিএলের পয়েন্ট টেবলে রীতিমতো ওঠানামা শুরু হয়ে গিয়েছে। ঘরের মাঠে টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন অরেঞ্জ আর্মির নেতা প্যাট কামিন্স।
মহেন্দ্র সিং ধোনির জন্য রাজীব গান্ধী আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ব্যানার, প্ল্যাকার্ডে ছেয়ে গিয়েছে। গত বারের আইপিএলের মতো এ বারও ধোনি যে মাঠে খেলতে যাচ্ছেন, সেই স্টেডিয়ামে হলুদ জার্সির ঢল দেখা যাচ্ছে। ঋতুরাজ টস হারায় প্রথমে ব্যাটিং করতে দেখা যাবে চেন্নাইকে। টস জিতে কামিন্স বলেন, ‘ধারাবাহিকতাই আসল। টুর্নামেন্টের সবে কয়েকটা ম্যাচ হয়েছে। উইকেট ভালো দেখাচ্ছে আমরা প্রথমে বল করব তাই।’ এরপর তিনি জানান, মায়াঙ্ক আগরওয়াল চোট পেয়েছেন তাই নীতীশ কুমার রেড্ডি একাদশে সুযোগ পেয়েছেন। একই সঙ্গে জানান, টি নটরাজন চোট সারিয়ে টিমে ফিরলেন।
বিস্তারিত আসছে…