Abhishek Banerjee: এবার পঞ্চায়েত প্রধানদের পেপটক অভিষেকের, শনিবারই বসছেন ভার্চুয়ালি – Bengali News | Loksabha Election 2024 TMC National General Secy Abhishek Banerjee will hold a virtual meeting with all Panchayat Pradhans tomorrow
অভিষেক বন্দ্যোপাধ্যায়, তৃণমূল সাংসদImage Credit source: Facebook
কলকাতা: লোকসভা ভোটের আবহে সমস্ত স্তরের নেতা কর্মীদের নিয়ে ঝাঁপাচ্ছে তৃণমূল। সাংসদ, বিধায়ক থেকে ব্লক কিংবা পঞ্চায়েত স্তর, সর্বশক্তি দিয়েই চব্বিশের ভোটযুদ্ধ জিততে চায় তারা। ভোটের মুখে আবারও গুরুত্বপূর্ণ বৈঠকে বসতে চলেছেন তৃণমূলের সেকেন্ড-ইন-কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়। শনিবার রাজ্যের তৃণমূল পরিচালিত পঞ্চায়েতের প্রধানদের সঙ্গে ভার্চুয়াল বৈঠক করবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। অনেকে বলছেন, বড় যুদ্ধে নামার আগে দলের সেনাপতির পেপটক-রাউন্ড এবার।
নির্বাচনের আগে গত ১৬ ফেব্রুয়ারি দলের জেলা সভাপতি, বিধায়কদের সঙ্গে বৈঠক করেছিলেন অভিষেক। নির্বাচনের আগে পঞ্চায়েত প্রধানদের সঙ্গে বৈঠকে বসছেন তিনি। এই বৈঠক অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলেই মানছে রাজনৈতিক মহল। কারণ, সরকারি পরিষেবা গ্রামে পৌঁছনোর ক্ষেত্রে বড় হাতিয়ার পঞ্চায়েত।
এই খবরটিও পড়ুন
এই পর্যন্ত লোকসভাওয়াড়ি যেসব রুদ্ধদ্বার বৈঠক করেছেন তিনি, সেখানে পুরসভার কাউন্সিলরদের ঘাটতি মেটানোর জন্য নির্দেশ দিয়েছেন। এবার অভিষেক বসবেন পঞ্চায়েত প্রধানদের নিয়ে। গ্রামের ভোটে ঘাটতি কোথায়, বিশেষত উত্তরবঙ্গ ও জঙ্গলমহলের পঞ্চায়েত প্রধানদের অভিষেক কী নির্দেশ দেন, সেদিকে তাকিয়ে সব মহল।