'আমি তো হুইস্কির ফ্যান...', সুপ্রিম কোর্টের এজলাসেই হাসি-ঠাট্টা প্রধান বিচারপতি-আইনজীবীর - Bengali News | Supreme Court Fun Banter between Chief Justice of India & Senior Lawyer over Holi Party & Alcohol - 24 Ghanta Bangla News
Home

‘আমি তো হুইস্কির ফ্যান…’, সুপ্রিম কোর্টের এজলাসেই হাসি-ঠাট্টা প্রধান বিচারপতি-আইনজীবীর – Bengali News | Supreme Court Fun Banter between Chief Justice of India & Senior Lawyer over Holi Party & Alcohol

Spread the love

নয়া দিল্লি: দেশের শীর্ষ আদালত সুপ্রিম কোর্ট। সেখানে সব বড় বড় মামলায় বিচার, শুনানি হয়। এইসব মামলার শুনানির মাঝেই কিছুটা মজা-আনন্দ। প্রধান বিচারপতি ও প্রবীণ আইনজীবীর মধ্যে মজার কিছু মুহূর্তই ধরা পড়ল এবার। মজাচ্ছলে কথা বলতে গিয়ে বিচারপতি তাঁর পছন্দের মদের নামও বলে দিলেন।

বুধবার সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির এজলাসে একটি মামলার শুনানি চলাকালীন প্রবীণ আইনজীবী দীনেশ দ্বিবেদী আসেন। তাঁর রঙিন চুল নিয়ে প্রধান বিচারপতির কাছে জানান যে হোলির জন্যই চুলের এই হাল। প্রধান বিচারপতির উদ্দেশে তিনি বলেন, “আমার রঙিন চুলের জন্য ক্ষমাপ্রার্থী। হোলির জন্য এই অবস্থা। আশেপাশে অনেক সন্তান ও নাতি-নাতনি থাকলে, নিজেকে বাঁচানো সম্ভব নয়।”

প্রধান বিচারপতিও এই সুযোগ পেয়ে মজা করতে শুরু করেন। তিনি মজা করেই বলেন, “এর সঙ্গে মদের কোনও সম্পর্ক নেই বলছেন?” প্রধান বিচারপতির এই কথা শুনেই হাসির রোল ওঠে এজলাসে। আইনজীবী দ্বীবেদীও হেসে বলেন, “হ্যাঁ, সম্পর্ক তো রয়েছে। হোলি মানেই মদের পার্টি… আমায় এটা স্বীকার করতেই হবে…আমি হুইস্কির ফ্যান।” এই কথা শুনে আরও হাসির রোল ওঠে এজলাসে।

প্রসঙ্গত, ইন্ডাস্ট্রিয়াল অ্যালকোহল নিয়েই একটি মামলার শুনানি চলছিল সুপ্রিম কোর্টে। ইন্ডাস্ট্রিয়াল অ্যালকোহল পান করা অ্যালকোহলের মতোই এবং এর কারণেই কেন্দ্র ও রাজ্য সরকারের ইন্ডাস্ট্রিয়াল অ্যালকোহল উৎপাদনের নিয়ম লঙ্ঘন করা হচ্ছে, এই মর্মেই সুপ্রিম কোর্টের নয় বিচারপতির বেঞ্চে শুনানি চলছিল। উত্তর প্রদেশ সরকারের তরফে প্রতিনিধিত্ব করছিলেন দীনেশ দ্বিবেদী। তিনি দাবি করেন, সমস্ত অ্যালকোহলই রাজ্য সরকারের আইনের অধীনে।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *