GT vs PBKS: ‘ভুল করে কেনা’ শশাঙ্কই অবিশ্বাস্য জয় উপহার দিলেন পঞ্জাব কিংসকে – Bengali News | Shashank Singh’s unbeaten 61 runs helps Punjab Kings to win over Shubman Gill’s Gujarat Titans in IPL 2024
GT vs PBKS: ‘ভুল করে কেনা’ শশাঙ্কই অবিশ্বাস্য জয় উপহার দিলেন পঞ্জাব কিংসকেImage Credit source: IPL Website
কলকাতা: মরুশহরে হওয়া আইপিএলের নিলাম টেবলে ‘গলতি সে মিসটেক’ হয়েছিল পঞ্জাবের মালকিন প্রীতি জিন্টার। জানিয়েছিলেন, ভুল শশাঙ্ক সিং ক্রিকেটারকে নিলামে কিনে ফেলেছে পঞ্জাব কিংস। পরবর্তীতে অবশ্য বিবৃতি দিয়ে সেই বিতর্ক ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছিল পঞ্জাব শিবির। এ তো গেল অতীতের কথা। হঠাৎ আজ কেন শশাঙ্ক সিংকে (Shashank Singh) নিয়ে আলোচনা হচ্ছে কেন? কারণ প্রীতির সেই ‘ভুল করে কেনা’ শশাঙ্কই আজ বিশ্বের সবচেয়ে বড় ক্রিকেট স্টেডিয়ামে ব্যাটিং ধামাকা দেখিয়েছেন। জিতিয়েছেন টিমকে। এবং ম্যাচের সেরাও হয়েছেন। মাত্র কয়েক ঘণ্টার ব্যবধানে নরেন্দ্র মোদী স্টেডিয়ামের হাউসফুল গ্যালারি সাক্ষী হল গুজরাট টাইটান্সের অধিনায়ক শুভমন গিলের (Shubman Gill) অনবদ্য ইনিংস এবং পঞ্জাব কিংসের শশাঙ্ক সিংয়ের ম্যাচ জেতানো ইনিংসের।
গত বছর দুবাইয়ে অ্যাক্সেলেরেটেড অকশনের সময় আনক্যাপড ভারতীয় ক্রিকেটার শশাঙ্ক সিংকে বেস প্রাইস ২০ লক্ষ টাকায় কেনে পঞ্জাব। ২০২২ সালে সানরাইজার্স হায়দরাবাদের জার্সিতে শশাঙ্কের অভিষেক হয়েছিল। মাত্র ১টি ম্যাচ খেলার সুযোগ পেয়েছিলেন ছত্তিশগড়ের ব্যাটিং অলরাউন্ডার। এ বার পঞ্জাবের জার্সিতে এখনও অবধি ৪টি ম্যাচে খেললেন তিনি।
বিস্তারিত আসছে…