গোবিন্দার পথেই দুই বোন! সক্রিয় রাজনীতিতে নামছেন করিশ্মা-করিনা? - Bengali News | Kareena Kapoor Khan, Karisma Kapoor To Join Shiv Sena Ahead Of Lok Sabha Elections 2024: Reports - 24 Ghanta Bangla News
Home

গোবিন্দার পথেই দুই বোন! সক্রিয় রাজনীতিতে নামছেন করিশ্মা-করিনা? – Bengali News | Kareena Kapoor Khan, Karisma Kapoor To Join Shiv Sena Ahead Of Lok Sabha Elections 2024: Reports

Spread the love

সক্রিয় রাজনীতিতে নামছেন করিশ্মা-করিনা?

একদিন আগেই রাজনীতিতে কামব্যাক করেছেন বলিউড অভিনেতা গোবিন্দা। গত বৃহস্পতিবারই তিনি যোগ দিয়েছেন শিবসেনায়। বলিপাড়ায় জোর খবর, তাঁর দেখানো পথেই নাকি এবার নামতে চলেছেন বলিউডের দুই বোন করিশ্মা কাপুর ও করিনা কাপুর। সব ঠিক থাকলে লোকসভা নির্বাচনের আগেই নাকি তাঁদের দেখা যাবে সক্রিয় রাজনীতিতে, খবর তেমনটাই। কোন দলে যোগ দেবেন তাঁরা? সব ঠিক থাকলে শিন্ডে সেনা অর্থাৎ শিবসেনাতেই দেখা যাবে তাঁকে, সূত্র জানাচ্ছে এমনটাই।

মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডের হাত ধরেই নাকি অভিষেক হতে চলেছে তাঁদের। বলিপাড়ায় কান পাতলে এখন শোনা যাচ্ছে এমন কথাই। যদিও আসন্ন নির্বাচনে তাঁরা ওই দলের প্রার্থী হবে কিনা তা এখনও জানা যায়নি। মুখে কুলুপ এঁটেছেন দুই বোনও। ফলে রহস্যের পারদ বাড়ছে আরও।

এর আগে দুই বোনের কাউকেই সক্রিয় রাজনীতিকে দেখা যায়নি। শো-বিজ নিয়েই ব্যস্ত ছিলেন তাঁরা। সক্রিয় রাজনীতিতে যোগ দিলে তাঁরা কতটা সফল হন সেখানে, এখন সেটাই দেখার। একসঙ্গেই বড় হয়ে উঠেছেন করিনা-করিশ্মা। কাপুর পরিবারের এই দুই বোনের ভক্তসংখ্যাও কম নয়। আর এই জনপ্রিয়তাকেই হাতিয়ার করেই নাই এগোতে চাইছেন তাঁরা। শো-বিজ ও রাজনীতির যোগ আজকের নয়। শুধু মহারাষ্ট্রই নয়, এ রাজ্যেও এর সাম্প্রতিক উদাহরণ হলেন রচনা বন্দ্যোপাধ্যায়। আসন্ন নির্বাচনে হুগলি থেকে প্রার্থী হয়েছেন তিনি। তৃণমূলের টিকিট পেয়ে ভোটে দাঁড়িয়েছেন। তাঁর বিপরীতে রয়েছে ওই এলাকার বিজয়ী সাংসদ লকেট চট্টোপাধ্যায়।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *