BJP Candidate List: বীরভূম, ঝাড়গ্রাম আসনে প্রার্থী ঘোষণা বিজেপির, জল্পনাই সত্যি হল - Bengali News | Loksabha Election 2024 BJP Candidate List announce debashish Dhar for birbhum pranat Tudu for jhargram - 24 Ghanta Bangla News
Home

BJP Candidate List: বীরভূম, ঝাড়গ্রাম আসনে প্রার্থী ঘোষণা বিজেপির, জল্পনাই সত্যি হল – Bengali News | Loksabha Election 2024 BJP Candidate List announce debashish Dhar for birbhum pranat Tudu for jhargram

Spread the love

বিজেপির প্রার্থী তালিকা প্রকাশ। Image Credit source: TV9 Bangla

কলকাতা: আরও এক দফায় প্রার্থী তালিকা প্রকাশ করল বিজেপি। মোট ১১ জন প্রার্থীর নাম ঘোষণা করা হল শনিবার। তালিকায় রয়েছে বাংলার দুই লোকসভা কেন্দ্রের প্রার্থীর নামও। বীরভূম ও ঝাড়গ্রাম কেন্দ্রে প্রার্থী ঘোষণা করল বিজেপি। যে দু’টি নাম নিয়ে জল্পনা ছিল, তালিকায় দু’জনই আছেন। অবসরপ্রাপ্ত অফিসার দেবাশিস ধর বীরভূমের প্রার্থী। অন্যদিকে ঝাড়গ্রামে প্রার্থী করা হয়েছে চিকিৎসক প্রণত টুডুকে। ঝাড়গ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের রেডিয়োলজি বিভাগের চিকিৎসক ছিলেন প্রণত। সম্প্রতি চাকরি থেকে ইস্তফা দেন তিনি।

ওয়েস্ট বেঙ্গল ক্যাডারের ২০১০ সালের ব্যাচের আইপিএস অফিসার ছিলেন দেবাশিস ধর। সম্প্রতি তিনি মুখ্যসচিব বিপি গোপালিকার কাছে ইস্তফাপত্র দিয়েছিলেন। বলেছিলেন, ‘ব্যক্তিগত কারণে’ এমন সিদ্ধান্ত। তবে ইস্তফাপত্রে লিখেছিলেন, তিনি আইপিএসের গণ্ডী পার করে জীবনের অন্যান্য সামাজিক এবং ব্যক্তিগত লক্ষ্যপূরণ করতে চান। তখন থেকেই জল্পনা শুরু।

সবিস্তারে আসছে…

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *