ISL 2023-24: বর্ষবরণের দিন ইডেনে কেকেআর-বিনোদন, পিছিয়ে গেল মোহনবাগানের ম্যাচ! – Bengali News | Mohun Bagan ISL match postponed due to KKR’s match at Eden Gardens
ইন্ডিয়ান সুপার লিগে মোহনবাগান-মুম্বই সিটি এফসি ম্যাচ ১৪ এপ্রিল হওয়ার কথা ছিল। কিন্তু সেই ম্যাচ একদিন পিছিয়ে ১৫ তারিখ হবে। ওই দিনই ইডেন গার্ডেন্সে কলকাতা নাইট রাইডার্স বনাম লখনউ সুপার জায়ান্টসের ম্যাচ রয়েছে। তাহলে কি ক্রিকেটে পর্যাপ্ত পুলিশ দেওয়ার জন্যই কি ফুটবল ম্যাচ পিছিয়ে গেল? প্রশ্ন উঠছিল। তবে মোহনবাগান নিজেই চেয়েছে ১৪ তারিখের বদলে ম্যাচটা পয়লা বৈশাখে খেলতে। বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports-এর এই প্রতিবেদনে।
লখনউ সুপার জায়ান্টস সঞ্জীব গোয়েঙ্কার দল। আইপিএলের ম্যাচ থাকলে সেক্ষেত্রে যুবভারতীতে যাওয়া সম্ভব নয়। কারণ, মোহনবাগান-মুম্বই ম্যাচও অত্যন্ত গুরুত্বপূর্ণ। লিগ শিল্ড নির্ণয়ক ম্যাচ হতে পারে। তাই এফএসডিএলের কাছে ম্যাচ পিছনোর আবেদন করে মোহনবাগান সুপার জায়ান্ট। আইএসএলের সম্প্রচারকারী ওটিটি প্ল্যাটফর্মও চেয়েছিল ম্যাচটা পিছোতে। ভিউয়ারশিপে না হলে অসুবিধা হত। সবদিক দেখেই একদিন পিছিয়ে দেওয়া হল মোহনবাগান-মুম্বই আইএসএলের ম্যাচ।
বিস্তারিত আসছে…