IPL 2024: কভি খুশি, কভি গম… ভাঙাচোরা হৃদয় নিয়ে ইডেন ছাড়লেন SRH কুইন কাব্যা – Bengali News | Kavya Maran’s change of Emotions After KKR Beat SRH in IPL 2024, pic goes viral
IPL 2024: কভি খুশি, কভি গম… ভাঙাচোরা হৃদয় নিয়ে ইডেন ছাড়লেন SRH কুইন কাব্যাImage Credit source: IPL Website
কলকাতা: মুহূর্তের খুশি নিমেষে ফিকে… চোখের পলক ফেলতে না ফেলতেই হাসি মুখ এক্কেবারে চুপসে গেল। এই ছবি দেখা গিয়েছে শনি-রাতে ইডেনে আইপিএলের (IPL) ম্যাচে। সানরাইজার্স হায়দরাবাদের মালকিন কাব্যা মারানের (Kavya Maran) সেই ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। আইপিএলে সানরাইজার্স হায়দরাবাদের (Sunrisers Hyderabad) ম্যাচ থাকলেই পৌঁছে যান কাব্যা মারান। অরেঞ্জ আর্মির ম্যাচ দেখতে এবং টিমের ক্রিকেটারদের সমর্থন করতে ক্রিকেটের নন্দনকাননে এসেছিলেন কাব্যা। এক্কেবারে জয়ের সামনে পৌঁছেও খালি হাতে মাঠ ছেড়েছেন প্যাট কামিন্সরা। তাতেই মন ভেঙেছে কাব্যার।
শ্রেয়স আইয়ারের কলকাতা নাইট রাইডার্স শনিবার প্রথমে ব্যাটিং করে ৭ উইকেটে তোলে ২০৮ রান। এরপর রান তাড়া করতে নেমে জয়ের খুব কাছে পৌঁছে গিয়েছিল হায়দরাবাদ। এমন পরিস্থিতি দাঁড়ায় যে শেষ ৬ বলে হায়দরাবাদের জিততে হলে প্রয়োজন ছিল ১৩ রান। হর্ষিত রানার হাতে শেষ ওভারে বল তুলে দেন নাইট নেতা। ২০তম ওভারের শেষ বলে ছক্কা হাঁকান হেনরিখ ক্লাসেন। সঙ্গে সঙ্গে খুশিতে মেতে ওঠেন কাব্যা। এরপর ১৯.১ থেকে ১৯.৫ ওভারের মধ্যে কাব্যা মারানের মুখের রিঅ্যাকশন সম্পূর্ণ বদলে যায়। কারণ প্রথম বলে ক্লাসেনের ছয়ের পর অরেঞ্জ আর্মির টার্গেট দাঁড়ায় ৫ বলে ৭ রান।
Learnings from the match: Never celebrate too early.
— Bhumika (@thisisbhumika) March 23, 2024
শেষ ওভারের দ্বিতীয় বলে সিঙ্গল নেন ক্লাসেন। তৃতীয় বলে শাহবাজ আহমেদের উইকেট তুলে নেন। আর ১৯.৫ ওভারে ক্লাসেনকে ফেরান রানা। ব্যাস এরপরই কাব্যার মুখের হাসি বদলে যায় দুঃখে। সোশ্যাল মিডিয়ায় অনেকেই কাব্যার ওই দুটি ছবি একসঙ্গে কোলাজ করে শেয়ার করে প্রচুর কমেন্ট করেছেন। ওই ম্যাচে শেষ অবধি ৪ রানে কেকেআরের কাছে ইডেনে হেরেছে হায়দরাবাদ। ২০ ওভারে হেনরিখ ক্লাসেনরা ৭ উইকেট হারিয়ে তোলেন ২০৪ রান। ২৭ মার্চ মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে এ বার রয়েছে সানরাইজার্স হায়দরাবাদের হোম ম্যাচ রয়েছে।