IPL 2024: শুভমনকে বুকে টেনে নিলেন হার্দিক, তারপর... - Bengali News | MI captain Hardik Pandya hugs GT new skipper Shubman Gill ahead of GT vs MI IPL 2024 match, watch video - 24 Ghanta Bangla News
Home

IPL 2024: শুভমনকে বুকে টেনে নিলেন হার্দিক, তারপর… – Bengali News | MI captain Hardik Pandya hugs GT new skipper Shubman Gill ahead of GT vs MI IPL 2024 match, watch video

Spread the love

IPL 2024: শুভমনকে বুকে টেনে নিলেন হার্দিক, তারপর…

কলকাতা: শুরু হয়ে গিয়েছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ। আর মাত্র একদিনের অপেক্ষা। তারপর আমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে ক্যাপ্টেন হিসেবে অভিষেক হতে চলেছে শুভমন গিলের (Shubman Gill)। তিনি গুজরাট টাইটান্সের নতুন নেতা। রবি-রাতে মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে আইপিএল সফর শুরু করবে গুজরাট টাইটান্স। এরই মাঝে নেটদুনিয়ায় ভাইরাল মুম্বই ইন্ডিয়ান্সের (Mumbai Indians) নতুন অধিনায়ক হার্দিক পান্ডিয়ার (Hardik Pandya) এক ভিডিয়ো। যেখানে রয়েছেন গুজরাটের নয়া অধিনায়ক শুভমন গিলও। হার্দিক ২৪ মার্চ আইপিএল ম্যাচ খেলতে মাঠে নামবেন তাঁর পুরনো দলের বিরুদ্ধে। তাঁর নেতৃত্বে গত ২টো আইপিএল খেলেছে গুজরাট ফ্র্যাঞ্চাইজি। তাই ওই টিমের সঙ্গে এখনও একটা বন্ড রয়ে গিয়েছে হার্দিকের। সেটাই দেখা গেল দুই টিমের অনুশীলনে।

গুজরাট টাইটান্সের সোশ্যাল মিডিয়া সাইট X এ এক ভিডিয়ো শেয়ার করা হয়েছে। যেখানে দেখা গিয়েছে, গুজরাট ও মুম্বইয়ের অনুশীলন চলছে। তারই ফাঁকে মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়ক হার্দিক পান্ডিয়া গুজরাট টাইটান্সের নতুন অধিনায়ক শুভমন গিলকে আলিঙ্গন করছেন। হাসিমুখে রাহুল তেওয়াটিয়ার সঙ্গেও কথা বলতে দেখা যায় হার্দিককে। সেই ভিডিয়োতে পরে দেখা যায় রোহিত শর্মার সঙ্গেও কথা হয় শুভমনের। ঈষান কিষাণ, জসপ্রীত বুমরার সঙ্গেও কথা বলেন গুজরাটের নতুন অধিনায়ক। অন্যদিকে হার্দিকও গুজরাট টিমে তাঁর প্রাক্তন সতীর্থদের সঙ্গে হাসিমুখে কথা বলেন। গুজরাট-মুম্বই দ্বৈরথের আগে এক অন্য মেজাজে দেখা গেল হার্দিককে।

সতীর্থ যখন প্রতিপক্ষ, কিন্তু মনে থাকে বন্ধুত্ব… আইপিএলের সময় দেশ-বিদেশের ক্রিকেটাররা প্রতিপক্ষ হয়ে যান। ম্যাচ চলাকালীন তাঁদের মধ্যে হয় হাড্ডাহাড্ডি লড়াই। কিন্তু মাঠের বাইরে তাঁরা একে অপরের ভালো বন্ধুই থাকেন। উল্লেখ্য, ১৭তম আইপিএলের এখনও অবধি যে ২১টি ম্যাচের সূচি ঘোষণা হয়েছে তাতে গুজরাট টাইটান্স ও মুম্বই ইন্ডিয়ান্স আপাতত পেয়েছে যথাক্রমে ৫টি ম্যাচ এবং ৪টি ম্যাচ।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *