CSK, IPL 2024: চমৎকার বোলিং পরিবর্তন... প্রথম ম্যাচে ক্যাপ্টেন ঋতুরাজকে ১০এ কত দিলেন গাভাসকর? - Bengali News | Ruturaj Gaikwad’s bowling changes on captaincy debut were impressive, says India ex skipper Sunil Gavaskar - 24 Ghanta Bangla News
Home

CSK, IPL 2024: চমৎকার বোলিং পরিবর্তন… প্রথম ম্যাচে ক্যাপ্টেন ঋতুরাজকে ১০এ কত দিলেন গাভাসকর? – Bengali News | Ruturaj Gaikwad’s bowling changes on captaincy debut were impressive, says India ex skipper Sunil Gavaskar

Spread the love

CSK, IPL 2024: চমৎকার বোলিং পরিবর্তন… প্রথম ম্যাচে ক্যাপ্টেন ঋতুরাজকে ১০এ কত দিলেন গাভাসকর?Image Credit source: IPL Website

কলকাতা: মহেন্দ্র সিং ধোনির (MS Dhoni) নেতৃত্ব থেকে সরে যাওয়ার সিদ্ধান্ত সিএসকের ড্রেসিংরুম থমথমে করেছিল। ২৪ ঘণ্টা পরই ছবিটা খানিকটা বদলে গিয়েছে। ঋতুরাজ গায়কোয়াড়ের (Ruturaj Gaikwad) হাত ধরে আইপিএল যাত্রা জয় দিয়ে শুরু করেছে চেন্নাই সুপার কিংস। বুধবার ঋতুর হাতে সিএসকের নেতৃত্বের ব্যাটন তুলে দিয়েছেন ধোনি। মাহি যে ভুল করেননি, তা প্রথম ম্যাচেই প্রমাণ করার চেষ্টা করেছেন ঋতুরাজ। সুনীল গাভাসকরের (Sunil Gavaskar) মতো ভারতীয় কিংবদন্তিও ঋতুরাজকে ক্যাপ্টেন্সি ডেবিউতে দরাজ সার্টিফিকেট দিলেন।

ধোনির জুতোয় পা গলানো তো সহজ কাজ নয়। তা ভালো মতোই জানেন ঋতুরাজ। তাই তিনি নিজে মুখ ফুটে না বললেও, হয়তো একটু বেশি সতর্ক হয়ে চিপকে নেমেছিলেন তিনি। কিন্তু ম্যাচের সময় তাঁকে চাপে দেখা যায়নি। বরং তাঁর বোলিংয়ে পরিবর্তন করার সিদ্ধান্ত নজর কেড়েছে গাভাসকরের।

স্টার স্পোর্টসকে সুনীল গাভাসকর বলেছেন, ‘অধিনায়ক হিসেবে অভিষেক ম্যাচ খুবই গুরুত্বপূর্ণ হয়। সকলেই জয় দিয়ে অধিনায়কত্বের কেরিয়ার শুরু করতে চায়। ঋতুরাজের সঙ্গেও সেটা হল। ওর বোলিং পরিবর্তন বেশ আকর্ষণীয় ছিল। মুস্তাফিজুরকে যেভাবে ও ব্যবহার করেছে তা অসাধারণ। দীপক চাহারকেও প্রয়োজনে যে ভালো বোলিং আক্রমণে পাঠিয়েছিল সেটাও বেশ ভালো। এ ছাড়া ও শেষের ওভারে তুষার দেশপান্ডের উপর ভরসা রেখেছে সেই কথা বলব। কারণ ঋতুরাজ চাইলেই অন্য বোলারকে শেষ ওভারে ব্যবহার করতে পারত, যেহেতু তুষার ২৫ রান দিয়েছিল। কিন্তু তারপরও ও তুষারকে শেষ ওভারে হাতে বল তুলে দিয়েছিল। ফাইনাল ওভারে তুষার দারুণ বোলিংও করেছে।’

আরসিবির বিরুদ্ধে এ বারের আইপিএলের উদ্বোধনী ম্যাচে ক্যাপ্টেন ঋতুরাজকে দশে ১০ই দিয়েছেন সানি বলাই যায়। ব্যাট হাতে ঋতু অবশ্য নজর কাড়তে পারেননি। ১৫ বলে তিনি ১৫ রান করেন। তাতে অবশ্য সিএসকের জয় আটকায়নি। ৮ বল বাকি থাকলেই ৬ উইকেটে ম্যাচ জিতে নিয়েছে চেন্নাই সুপার কিংস।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *